Tuesday, June 9, 2026

৭০ অক্সিজেন প্ল্যান্ট তৈরির আবেদনে মাত্র ৪টির অনুমোদন কেন্দ্রের, ফের প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

Date:

Share post:

করোনা (Covid 19) আবহে আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে আরও অক্সিজেনের সমস্যার কথা জানিয়ে আরও একবার মোদিকে চিঠি লিখলেন মমতা।প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী রাজ্যের অক্সিজেন সঙ্কট নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন । একইসঙ্গে রাজ্যের হাসপাতালে PSA প্ল্যান্ট বানানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুমতি চেয়েছেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেছেন, অক্সিজেনের যোগান অব্যাহত রাখতে হাসপাতালে পিএসএ প্ল্যান্ট বসাতে চায় রাজ্য। এরকম ৭০ টি প্ল্যান্ট বসানোর কথা বলা হলেও, চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন ৭০টির বদলে মাত্র ৪টি প্ল্যান্ট তৈরির অনুমতি দিয়েছে কেন্দ্র।
একসপ্তাহ আগেও রাজ্যের অক্সিজেন সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। চিঠিতে মমতা লেখেন, ‘বাংলায় করোনা পরিস্থিতিতে অক্সিজেনের চাহিদা বাড়ছে। বাংলায় যে পরিমাণ অক্সিজেন উৎপাদিত হচ্ছে, তা থেকেই অন্য রাজ্যে পাঠানো হচ্ছে। যেখানে বাংলায় রোজ ৫৮০ মেট্রিক টন অক্সিজেনের প্রয়োজন, সেখানে মাত্র ৩০৮ মেট্রিক টন অক্সিজেন মিলছে।
চারটির অনুমতি দিয়েছে। তা নিয়েই চিঠিতে সরব হয়েছেন মমতা।
তিনি লিখেছেন, “আমাদের বলা হয়েছিল যে আমরা ৭০টি অক্সিজেন প্ল্যান্ট পাব, এখন আমাদের বলা হয়েছে প্রথম ধাপে ৪টি পাব। বাকি কারখানার বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। রাজ্য সরকার তার নিজের তহবিল ও সংস্থা দিয়ে অতিরিক্ত অক্সিজেন প্ল্যান্ট তৈরির পরিকল্পনা করেছে। যদিও সেই পরিকল্পনা দিল্লির কারণে বাধা পাচ্ছে।

আরও পড়ুন- ‘প্রধানকে বলো’, ফোন করলেই অসহায় গ্রামবাসীর কাছে পৌঁছে যাচ্ছে সাহায্য

Related articles

আপাতত স্বস্তি খান স্যারের! কী জানাল আদালত

আদালতের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন জনপ্রিয় শিক্ষক খান স্যার (Khan Sir)। মঙ্গলবার পাটনা কোর্টের তরফ থেকে তাঁর গ্রেফতারিতে...

সবাই উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ: পরবর্তী মালদহ প্রশাসনিক বৈঠকের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার রাজ্যে প্রথম মন্ত্রিসভা গঠনের একমাস পূর্ণ। বিজেপির বিধায়কেরা শপথ নিলেও প্রায় ৩০ টি দফতরের মন্ত্রী এখনও ঘোষিত...

ওড়িশার অনুরোধ! দিঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দ

বিজেপি সরকারের জমানায় প্রথম ধর্মীয় পদক্ষেপে বদলে গেল দিঘার বহুচর্চিত জগন্নাথ ধামের নাম। প্রতিবেশী ওড়িশা থেকে আগেও বারবার...

সময়সীমা শেষের আগেই সিআইডিকে চিঠি অভিষেকের, কী লিখলেন তৃণমূল সাংসদ

সই জাল-কাণ্ডে যখন ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট তৃণমূল (TMC) সুপ্রিমোর বাড়ির সংলগ্ন দলীয় কার্যালয়ে সিআইডি টিম, তখনই...