Tuesday, June 9, 2026

‘লাভ ইউ জিন্দেগি’ গেয়েও কোভিডের কাছে হারলেন যুবতী

Date:

Share post:

উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই, মুখে অক্সিজেনের মাস্ক। কিন্তু রয়েছে বেঁচে থাকার অদম্য ইচ্ছে। দিল্লির এক হাসপাতালের বেডে বসে ‘লাভ ইউ জিন্দেগি’ গানের সুরে তাল মেলাতে দেখা গিয়েছিল বছর ৩০-এর এক তরুণীকে। বোঝাতে চাইছেন করোনায় তিনি হার মানবেন না। কিন্তু তবুও করোনা কেড়ে নিল তাঁর প্রাণ।

শাহরুখ আর আলিয়া ভাটের ছবির সেই গান ‘‌লাভ ইউ জিন্দেগি’–র সঙ্গে তরুণীর তাল মেলানোর‌ ভিডিওটি তোলেন হাসপাতালেরই এক চিকিৎসক। নিমেষে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। ভিডিওটি করেন ডাঃ মনিকা লাঙ্গেহ। ওই যুবতীর মৃত্যুর খবর দেন তিনিই। টুইটে মনিকা লিখেছেন, ‘খুব খারাপ লাগছে। আমরা এক সাহসীকে হারালাম। দয়া করে ওর পরিবারের জন্য প্রার্থনা করুন’।

প্রসঙ্গত, করোনায় আক্রান্ত সেই তরুণী প্রথমে হাসপাতালে আইসিইউ-র বেড পাননি৷ এরপর তাঁর জন্য অন্য জায়গায় ব্যবস্থা করা হয়৷ গত ১৫ দিন ধরে চিকিৎসা চলছিল তাঁর৷ রেমডেসিভির, প্লাজমাথেরাপি সবই দেওয়া হয়েছিল তাঁকে। কোভিড আক্রান্ত তরুণীর শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে ১০ মে চিকিৎসক ডাঃ মণিকা লিখেছিলেন, ‘ওঁর অবস্থা স্থিতিশীল নয়। আইসিইউ-তে দেওয়া হয়েছে ওঁকে। ওঁর জন্য প্রার্থনা করুন। নিজেকে খুব অসহায় লাগছে। সব কিছু ভগবানের হাতে’।

আরও পড়ুন- ‘প্রধানকে বলো’, ফোন করলেই অসহায় গ্রামবাসীর কাছে পৌঁছে যাচ্ছে সাহায্য

 

Related articles

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...

হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূল সাংসদের! রেলমন্ত্রীকে পুনর্বাসনের দাবিতে চিঠি

পশ্চিমবঙ্গে হকার থেকে ছোট ব্যবসায়ীদের বলপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে সরব হলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন...

পরবর্তী কর্মসূচি পুনে শহরে: দিন ঘোষণা ককরোচদের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন হবে। যন্তর মন্তর থেকে জানিয়ে দিয়েছিলেন ককরোচ জনতা...

সিজার লিস্ট শূন্য! রাজনৈতিক প্রতিহিংসাতেই মমতার বাড়ির চত্বরে থাকা কার্যালয়ে CID তল্লাশি: ক্ষুব্ধ কল্যাণ-কুণাল-মদন

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির চত্বরে থাকা তৃণমূল পার্টি অফিসে CID-র তল্লাশিতে সিজার লিস্ট শূন্য। তদন্তকারীরা...