Saturday, June 13, 2026

কলকাতায় ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, মাথায় হাত সাধারণ মানুষের

Date:

Share post:

ফের পেট্রোলের দামে নয়া রেকর্ড কলকাতায়। প্রতি লিটারে ২৮ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম হয়েছে ৯২ টাকা ৪৪ পয়সা। ডিজেলের দাম লিটারপ্রতি ৩৪ পয়সা বেড়ে হয়েছে ৮৫ টাকা ৭৯ পয়সা। পশ্চিমবঙ্গ সহ দেশের আরও ৪ রাজ্যে এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটপর্ব শেষ হতেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে জ্বালানির দাম। তবে মোদি সরকারের বক্তব্য, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ার ফলে দেশেও দাম বাড়ছে। তবে দিনের পর দিন জ্বালানির দাম লাগাতার বৃদ্ধির ফলে মাথায় হাত সাধারণ মানুষের।

করোনার অগুনতি মানুষ কাজ হারিয়েছেন। মে মাসে আরও কয়েকলক্ষ মানুষের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই জানা গিয়েছে এক সমীক্ষায়। এর সঙ্গে এমনভাবে পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন-কলকাতা বিশ্ববিদ্যালয়ের হেলথ ইউনিট এবার করোনা হাসপাতাল, জানাল পুরসভা

গত ১০ মে থেকে লাগাতার দাম বৃদ্ধি হয়েছে পেট্রোল-ডিজেলের। কেবলমাত্র দাম বাড়েনি গতকাল। গত বুধবার লিটার প্রতি ২৪ পয়সা বেড়ে কলকাতায় পেট্রলের দাম ছিল ৯২ টাকা ১৬ পয়সা। ২৫ পয়সা বেড়ে লিটার প্রতি ডিজেলের দাম ছিল ৮৫ টাকা ৪৫ পয়সা। গত মঙ্গলবার কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম ছিল ৯১ টাকা ৯২ পয়সা। সোমবার কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ২৫ পয়সা বেড়ে হয়েছিল ৯১ টাকা ৬৬ পয়সা। ডিজেলের দাম লিটার প্রতি ৩৩ পয়সা বেড়ে হয়েছিল ৮৪ টাকা ৯০ পয়সা।

Advt

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...