Monday, April 6, 2026

কলকাতা বিশ্ববিদ্যালয়ের হেলথ ইউনিট এবার করোনা হাসপাতাল, জানাল পুরসভা

Date:

Share post:

করোনাকালে বেড সঙ্কট মেটাতে আরও এক করোনা হাসপাতাল কলকাতায়। এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি হেলথ ইউনিট করোনা হাসপাতাল হতে চলেছে। এমনটাই জানিয়েছেন কাশীপুর-বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক অতীন ঘোষ। ১৪৫ নম্বর মুক্তারামবাবু স্ট্রিটের হাসপাতালটি বৃহস্পতিবার পরিদর্শন করেন তিনি।

কলকাতা পুরসভার স্বাস্থ্যবিভাগের দায়িত্বপ্রাপ্ত তথা প্রশাসক বোর্ডের সদস্য অতীন ঘোষ বলেন, কলকাতা বিশ্ববিদ্যালয় তরফের রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল। তা মেনেই ওই আউটডোর হেলথ ইউনিটে কোভিড হাসপাতাল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে তৈরি করা হবে ৭৫ বেডের হাসপাতাল।

আরও পড়ুন-কোভিড পরিস্থিতিতে কালোবাজারি রুখতে বিজ্ঞপ্তি জারি কলকাতা পুলিশের

কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, আর জি কর মেডিক্যাল কলেজ এই হাসপাতাল দেখভালের দায়িত্ব নেবে। দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল দুটি হাসপাতালকে। চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ এবং আর জি কর মেডিক্যাল কলেজ। তবে দুটি হাসপাতালের কর্তাদের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হলেও আর জি কর মেডিক্যাল কলেজ এই হাসপাতাল দেখভালের দায়িত্ব নেবে বলে সূত্রের খবর।

দীর্ঘদিন ধরেই ওই হেলথ ইউনিট কার্যত অন্ধকার বাড়ি হয়ে পড়েছিল। সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় উপাচার্যের দায়িত্ব নেওয়ার পর ওই হেলথ ইউনিটটিকে পরিষ্কার করে সেটিকে চালু করেন। মূলত সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মী এবং আবাসিক ছাত্র-ছাত্রীদের চিকিৎসা দেওয়া হতো। এবার সেখানেই করোনা হাসপাতাল তৈরি হচ্ছে।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...