Saturday, June 20, 2026

কোভিড পরিস্থিতিতে কালোবাজারি রুখতে বিজ্ঞপ্তি জারি কলকাতা পুলিশের

Date:

Share post:

অক্সিজেন (Oxygen Crisis) থেকে শুরু করে হাসপাতালের বেড, কোভিড পরিস্থিতিতে গোটা দেশের মতোই হাহাকার চলছে এ রাজ্যে। আর সেই সুযোগেই গজিয়ে উঠেছে একের পর এক জালিয়াতি চক্র (Black Marketing)। রমরমিয়ে চলছে কালোবাজারি। এবার এই ধরণের জালিয়াতি রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ(Kolkata Police)। রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে মানুষকে সচেতন হওয়ার আবেদন জানানো হয়েছে । এই ধরণের অভিযোগ পুলিশকে জানালে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
কোভিড পরিস্থিতিতে অসহয়তার সুযোগ নিয়ে চড়া দামে জরুরী ওষুধ সহ চিকিৎসার সরঞ্জাম বিক্রি করে শহরের একাধিক পরিবারকে সর্বশান্ত করে চলেছে এই চক্রগুলি। গতকালই পুলিশের জালে ধরা পরে ৩ জন। জানা গিয়েছে ২৭০০ টাকার রেমডেসিভির ২৫ হাজারে বিক্রি করছিল এরা। এই ধরণের কালোবাজারি বন্ধ করতে বদ্ধপরিকর কলকাতা পুলিশ।


এই অতিমারির সময় একটু সাহায্যের আশায় সোশ্যাল মিডিয়ায় নিজেদের অসহায়তা ও প্রয়োজনীয়তা তুলে ধরছেন রোগী ও রোগীর আত্মীয়রা। আর সেইসব সোশ্যাল মিডিয়া পোস্টের জবাবে সাহায্যের নাম করে এগিয়ে আসছে একদল কালো হাত। আর সাহায্যের আশ্বাস দিয়ে ঠকিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা।

অনলাইন পেমেন্টে টাকা পেয়ে যাওয়ার পর আর দেখা পাওয়া যাচ্ছে না সেইসব ভুয়ো ‘সাহায্যকারী’দের।

Advt

 

Related articles

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...