Tuesday, April 7, 2026

মোদির বিরুদ্ধে পোস্টার সাঁটিয়ে প্রতিবাদ, দিল্লিতে গ্রেফতার ১২

Date:

Share post:

দেশে চরম আকার ধারণ করেছে করোনা। প্রতিদিন প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন। সপ্তাহের শুরুতে তো আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছিল চার লক্ষের গণ্ডি। এই পরিস্থিতিতে টিকা সঙ্কটের জেরে বারবার বিরোধীরা নিশানা করেছে কেন্দ্রীয় সরকারকে। এ বার দেশে টিকার অপ্রতুলতার অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাঠগড়ায় তুলে অসংখ্য পোস্টার-ব্যানারে ছেয়ে গেল গোটা দিল্লি। যেখানে লেখা রয়েছে, “মোদি জি, আমাদের ছেলেমেয়েদের ভ্যাকসিন বিদেশে কেন পাঠালেন?” তারপরই গ্রেফতার অন্তত ১২।

দিল্লির একাধিক জায়গায় প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ্য করে পোস্টার-ব্যানার সাঁটানো হয়েছে। যেখানে লেখা রয়েছে, “মোদি জি, আমাদের ছেলেমেয়েদের ভ্যাকসিন বিদেশে কেন পাঠালেন?” সূত্রের খবর প্রায় আটশো-র ও বেশি এই ধরণের পোস্টার উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে ডিফেসমেন্ট অব পাবলিক পপার্টি অ্যাক্ট-সহ একাধিক ধারায় ১৩টিরও বেশি এফআইআর করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সংগঠিত ভাবেই এই পোস্টার লাগানোর কাজ করা হয়েছে বলে পুলিশের শীর্ষকর্তাদের একাংশের অনুমান।

কোভিশিল্ড ও কোভ্য়াক্সিন অনুমোদিত হওয়ার পর একাধিক দেশে ভ্যাকসিন পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছিল বিরোধীরা। যদিও বর্তমানে বিদেশে টিকা রফতানি বন্ধ রয়েছে।

প্রসঙ্গত, কিছুটা কম হলেও গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৬ হাজার ৯৮ জন। প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৮৯০ জন। তবে স্বস্তি দিয়ে এদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৫৩ হাজার ২৯৯ জন। বর্তমানে দেশে মোট রোগীর সংখ্যা ২ কোটি ৪৩ লক্ষ ৭২ হাজার ৯০৭। এরমধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৩৬ লক্ষ ৭৩ হাজার ৮০২। এখনও অবধি মোট সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৪ লক্ষ ৩২ হাজার ৮৯৮ জন।

আরও পড়ুন- ভোটের ফলাফল বিশ্লেষণে দিলীপের ডাকা বৈঠক এড়াচ্ছেন দলবদলু থেকে হেরো প্রার্থীরা

Advt

 

Related articles

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...