Monday, April 6, 2026

‘রবীন্দ্রনাথ হতে একজন ব্যর্থ, আর একজন গান্ধী হতে চেষ্টা করছেন’, সায়নীর নিশানায় রাজ্যপাল

Date:

Share post:

“একজন রবীন্দ্রনাথ ঠাকুর হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন৷ আর একজন বাংলায় বিজেপির হাতের পুতুল হয়ে গান্ধী হওয়ার চেষ্টা করছেন”।

রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) সফর নিয়ে এভাবেই তোপ দাগলেন তৃণমূলের ‘তারকা’ সায়নী ঘোষ (Saayoni Ghosh)।

এক টুইটে ধনকড়কে তিনি প্রশ্ন করেছেন, “আপনার হৃদয় কি তখন ভারাক্রান্ত হয়েছিল যখন বিজেপির উদ্ধত নেতারা বলেছিলেন ভোটের সময় সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর হাতে আরও নির্দোষ প্রাণের বলি হওয়া উচিত ছিল?”
তৃতীয় তৃণমূল সরকারের শপথের দিন রাজ্যপাল জানিয়েছিলেন, হিংসা কবলিত এলাকা পরিদর্শনে যাবেন তিনি। এর পরই সফর নিয়ে বুধবার রাজ্যপালকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চিঠিতে বলা হয়, “রাজ্যপালের কোনও জেলা সফরের ক্ষেত্রে যে প্রথা রয়েছে, তা লঙ্ঘন করা হয়েছে। কারণ, প্রথা অনুযায়ী, রাজ্যপাল যদি রাজ্যের কোনও জেলায় যান, সেক্ষেত্রে তা সরকারকে জানাতে হয়। তিনি যেখানে যাচ্ছেন সেখানকার প্রশাসনকেও তা জানানো আবশ্যক। কিন্তু রাজ্যপাল তা করেননি”।

আরও পড়ুন-দিল্লি-রাজ্যে দূরত্ব বাড়ছে! বিজেপি-র কেন্দ্রীয় নেতাদের জন্য আলাদা অফিস

এই চিঠি পাওয়ার পরেও ধনকড় গত বৃহস্পতিবার শীতলকুচি (Sitalkuchi) যান, শনিবার গিয়েছেন নন্দীগ্রাম (Nandigram)৷ শীতলকুচি ও নন্দীগ্রাম , দু’জায়গাতেই সংবাদমাধ্যমের সামনে রাজ্যপাল জগদীপ ধনকড় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের তুমুল সমালোচনা করেছেন৷
রাজ্যপালের এই মনোভাবেরই কঠোর সমালোচনা করেছেন সায়নী ঘোষ৷

Advt

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...