Tuesday, April 7, 2026

উত্তর দিনাজপুরে পুড়ে মৃত একই পরিবারের ৫ জন, সন্দেহ খুন করে আত্মহত্যা

Date:

Share post:

স্ত্রী ও ৩ নাবালিকা মেয়েকে পুড়িয়ে মেরে এক দিনমজুর আত্মঘাতী হয়েছেন বলে সন্দেহ। শুক্রবার রাতে উত্তর দিনাজপুরের (North Dinajpur) হেমতাবাদের ভরতপুর গ্রামের ঘটনা। মৃতরা হলেন, রাম ভৌমিক( ৪০), তাঁর স্ত্রী শঙ্করী ভৌমিক(৩২) ও তিন মেয়ে রানি (১২), পর্ণা (৭) ও সরস্বতী(৪)। একযোগে একই পরিবারের ৫ জনের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য।

অভিযোগ, অভাবের তাড়নায় ওই দিনমজুর পরিবারের ৪ জনকে খুন করে আত্মঘাতী হয়েছেন।
শনিবার সকালে হেমতাবাদের বিডিও (Bdo) লক্ষীকান্ত রায় (Lakhikanta Roy) এলাকায় যান। প্রাথমিক পর্যায়ে এলাকার লোকজনদের সঙ্গে কথা বলে বিডিও দাবি করেন, অনটনের কারণে পরিবারের ৪ জনকে মেরে ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন বলে কোনও প্রমাণ মেলেনি। তিনি জানান, পুলিশ তদন্তে নেমেছে। শীঘ্রই গোটা ঘটনার কারণ জানা যাবে।

আরও পড়ুন-রাজ্যের সিদ্ধান্তের পাশে দাঁড়ালেন চিকিৎসকরা

এলাকার বাসিন্দাদের একাংশের সন্দেহ, শুক্রবার রাতে বাড়ির সকলে ঘুমিয়ে পড়েন। সেই সময়ে বন্ধ ঘরে কেরোসিন তেল ঢেলে রাম আগুন লাগিয়ে দেন। পুড়ে মৃত্যু হয় রাম, তাঁর স্ত্রী ও তাঁর দুই মেয়ের। ১২ বছরের রানিকে দগ্ধ অবস্থায় রায়গঞ্জ (Raiganj) গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রের খবর, চিকিৎসাধীন থাকাকালীন ওই নাবালিকা জানায়, তাঁর বাবা সকলের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পুলিশ জানায়, মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যালে পাঠানো হয়েছে।

Advt

Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...