Saturday, April 4, 2026

‘রাধে’ ছবির ভিলেন, সাংরে স্টিহেলট্রিমের আসলে কে জানেন

Date:

Share post:

সদ্য মুক্তি পেয়েছে সলমন খানের ‘রাধে’। বহু প্রতিক্ষিত এই ছবি নিয়ে উত্তেজনা ছিল চরমে। করোনা আবহের জেরে সিনেমা হলে নয় ওটিটিতেই মুক্তি পেয়েছে ‘রাধে’। সনমনের অভিনীত এই মুভিতে ইতিমধ্যেই নজর কেড়েছেন ভিলেন সাংরে স্ট্রিহেলট্রিম। যদিও এটি তাঁর ডেবিউ ফিল্ম। সলমনের সঙ্গে ডেবিউ হওয়ায় সাংরের পরিচিতি খানিকটা বেশিই বেড়েছে।
রাধের প্রধান ভিলেন রণদীপ হুডা। দ্বিতীয় ভিলেন সাংরে। কিন্তু কে এই সাংরে, তা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে প্রশ্ন জেগেছে। ভুটানে থাকলেও সাংরে ছোটবেলা থেকে ভাইজানের ফ্যান। সলমনের কোনও ছবিই তাঁর মিস হত না। তাই সলমনের সঙ্গে অভিনয় করা স্বাভাবিকভাবেই তাঁর কাছে খানিকটা স্বপ্নপূরণের মতো। বলিঊদ জগতের সঙ্গে সাংরের কোনও যোগাযোগই নেই। সাংরে ভুটানের আর্মি অফিসার। বাস্তবে ন্যায় নীতি নিয়েই বেশি থাকেন। যদিও ছবিতে তাঁর চরিত্র অনেকটাই আলাদা।
এক সাক্ষাৎকারে সাংরে জানিয়েছেন, অভিনেতা হওয়ার বাসনা তাঁর কোনওদিনই ছিল না। সলমনের সঙ্গে অভিনয় করার সুযোগ তাঁর কাছে হঠাৎই আসে। আর তাই মিস করতে চাননি সেটি। এরপর আবার এধরণের কোনও সুযোগ এলে আবারও মন দিয়ে সেটি করবেন। তবে ইচ্ছেপ্রকাশ করে সাংরে বলেন, আর্মি অফিসারের ভূমিকাতে একবার তিনি অভিনয় করতে চান। কারণ ওই ইউনিফর্মটা তিনি ‘মিস’ করছেন।

Advt

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...