Monday, April 6, 2026

রাজধানী ও হরিয়ানায় লকডাউনের মেয়াদ আরও একসপ্তাহ বাড়ল

Date:

Share post:

ঝুঁকির পথে আর হাঁটতে চায় না। লকডাউনের জেরে সংক্রমণের হার অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তাই দিল্লিতে লকডাউনের মেয়াদ আরও একসপ্তাহ বাড়ালো কেজরিওয়াল সরকার। প্রশাসন সূত্রের খবর, লকডাউনের জেরে দিল্লিতে সংক্রমণের হার খানিকটা কমেছে। তবে সংক্রমণের হার ৫ শতাংশএর নীচে নামা পর্যন্ত অপেক্ষা করছে কেজরিওয়াল সরকার। তাই লকডাউনের মেয়াদ বাড়িয়ে আগামী ২৪ মে পর্যন্ত করা হয়েছে।
এর আগে ১৭ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছিল। কিন্তু তাতেও সংক্রমণের হার খানিকটা কমে এলেও পজিটিভ রেট ৫ শতাংশের নীচে নামেনি। তাই আরও একসপ্তাহের লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হয়েছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কথায়, “লকডাউন করায় আমরা তাঁর সুফল পেয়েছি। আক্রান্তের গ্রাফ খানিকটা হলেও নিম্নমূখী হয়েছে। সুস্থতার সেই হারকে ধরে রাখতে চায় সরকার। তাই আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানো হচ্ছে। আগামী সোমবার ভোর ৫টা পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে।
অন্যদিকে হরিয়ানাতেও লকডাউনের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়িয়ে ২৪ মে পর্যন্ত করা হয়েছে। হরিয়ানায় করোনা মোকাবিলা করার জন্য সবরকম ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। আজ মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর একটি ৫০০ বেডের ‘কোভিড কেয়ার সেন্টার’ উদ্বোধন করেন। লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা জানিয়ে হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ বলেন,”সংক্রমণ নিয়ন্ত্রণে আনতেই এই লকডাউনের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত’।

Advt

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...