Friday, June 12, 2026

অস্ট্রেলিয়া বল বিকৃত-কাণ্ডে নয়া মোড়, হতে পারে ফের তদন্ত, জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া

Date:

Share post:

ফের তদন্ত হতে পারে তিন বছর আগে অস্ট্রেলিয়া( Australia)বল বিকৃত কান্ডের। এমনটাই ইঙ্গিত দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তিন বছর আগে দক্ষিণ আফ্রিকার (  South Africa )বিরুদ্ধে ম্যাচে বল বিকৃত কারণে শাস্তি পেয়েছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টিভ স্মিথ( steve smith), ডেভিড ওয়ার্নার( david warner) ব‍্যানক্রাফ্টরা(Cameron Bancroft)। এবার সেই কান্ডে নতুন মোর। তিন বছর আগের এই বল বিকৃত কান্ডে ফের তদন্ত শুরু হতে পারে। এদিন এমনটাই জানাল হল ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে।

ইংল‍্যান্ডে কাউন্টি খেলতে গিয়েছেন ব‍্যানক্রাফ্ট। সেখানে এক সাক্ষাৎকারে তিনি বলেন,” আমি যে কাজটা করেছিলাম, তাতে বোলাররা সুবিধা পেয়েছিল। সবাই যে জানত কী ঘটছে তা বলাই যায়।” আর এতেই নড়েচড়ে বসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই সময় তদন্ত করে অজি অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ওয়ার্নার এবং ব্যানক্রাফ্টকে শাস্তি দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু ব‍্যানক্রাফ্টের নতুন করে উঠে আসা বক্তব্য ভাবাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ম্যাচে অস্ট্রেলিয়ার বোলিং বিভাগ সামলাচ্ছিলেন মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, প্যাট কামিন্স এবং নেথান লায়নরা।  ব‍্যানক্রাফ্টের এই বক্তব্যের পর তিনি যে তাঁদের দিকেই যে আঙুল তুলেছেন, তা বলাই বাহুল্য।

ব্যানক্রাফ্টের সাক্ষাৎকারের পর ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়, “বল বিকৃতি কাণ্ড নিয়ে যদি কেউ নতুন কোনও তথ্য দেয় তবে আমরা ফের তদন্তের পক্ষে। আগে যে তদন্ত হয়ে ছিল তা সঠিক ভাবেই হয়েছিল। তার পর থেকে কেউ এমন কোনও তথ্য দেয়নি যার জন্য নতুন করে তদন্ত শুরু করার প্রয়োজন। ”

আরও পড়ুন:বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপে কাকে এগিয়ে রাখলেন হনুমা?

Advt

Related articles

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...