Tuesday, March 17, 2026

কোভিড বিধি মেনে, ভ্যাকসিনের ডোজ নিয়ে পুরীতে শুরু হলো জগন্নাথ দেবের রথনির্মাণ 

Date:

Share post:

করোনা সংকটের (corona pandemic) মধ্যেই চিরাচরিত প্রথা ও ধর্মীয় রীতিনীতি মেনে অক্ষয় তৃতীয়ার (Akshay tritiya)দিন পুরীতে (Puri) শুরু হলো জগন্নাথ দেবের (Jagannath Dev)রথ নির্মাণ। সেইসঙ্গে জগন্নাথ দেবের চন্দন যাত্রাও (Chandan jatra)সুসম্পন্ন হল। মন্দির সূত্রে জানানো হয়েছে ১৪৪ ধারা জারি করে ধর্মীয় রীতি ও আচার মেনেই মহাপ্রভু জগন্নাথ দেবের রথ নির্মাণ (Rath nirmana)শুরু হলো। সুপ্রিম কোর্টের (supreme court order)নির্দেশ মেনে গতবছরের মতো এদিনও ভক্তহীন চন্দনযাত্রা সম্পন্ন হল । রীতি মেনে নীলমাধবের প্রতিনিধি হয়ে মদনমোহন শোভযাত্রা করে রাজকীয় দোলায় চেপে পৌঁছে গিয়েছিলেন ইন্দ্রদ্যুম্ন সরোবরে। সঙ্গে ছিলেন মন্দির থেকে যাওয়া পঞ্চপাণ্ডবও। মন্দির থেকে সরোবরে গিয়ে নৌকাবিহার সেরে ফিরে এলেন মদনমোহন। যদিও গত বছর করোনার (Coronavirus) সংক্রমণের জেরে মন্দিরের ভিতরেই চন্দনযাত্রা হয়েছিল। কিন্তু এবার লকডাউন (Lockdown) সত্ত্বেও দেড় কিমি দূরের ইন্দ্রদ্যুম্ন সরোবরে হয়েছে দেবতার নৌকাবিহার। এই সরোবর চন্দন পুষ্করণী নামেও অভিহিত হয়ে থাকে।

আর এদিনই ছিল অক্ষয়তৃতীয়া। এদিন থেকেই রাজপুরোহিত ও মন্দিরের প্রবীণ সেবায়েতদের উপস্থিতিতে শুরু হল রথের নির্মাণ। মন্দির পরিচালন সমিতির প্রবীণ সদস্য নীলকণ্ঠ মহাপাত্র জানিয়েছেন, “চন্দনযাত্রা ও রথের নির্মাণ, দুই অনুষ্ঠানেই পৌরাণিক ধর্মীয় আচার-রীতির পাশাপাশি কোভিড বিধিও কঠোরভাবে মানা হয়েছে।” মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে যে কারিগররা রথ নির্মাণ করছে, তাদের পক্ষে ৬ ফুট দূরত্ব মেনে কাজ করা সবসময় সম্ভব নয় । তাই তাদের প্রত্যেককেই ভ্যাকসিনের দুটি ডোজ সম্পূর্ণ করিয়ে দেওয়া হয়েছে। যাতে দূরত্ব বৃদ্ধি সবসময় বজায় রাখা না গেলেও সংক্রমনের ভয় না থাকে। সুপ্রিম কোর্টের গাইড লাইন মেনে গতবছরের মতো এবারও কোভিডবিধি মেনে ভক্তহীন রথযাত্রার প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন পুরীর মন্দিরের অন্যতম প্রবীণ সেবায়েত জগন্নাথ দৈত্যাপতি। আগামী ১২ জুলাই রথযাত্রা । এ বছর কি জগন্নাথ ভক্তরা দেব দর্শনে আসতে পারবেন? এই উত্তর এখনো পর্যন্ত কারো জানা নেই।

 

spot_img

Related articles

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...