Tuesday, March 24, 2026

১৭ মে থেকে সম্পূর্ণ লকডাউন সিকিমে, আজ হাট-বাজারে ঠাসাঠাসি ভিড়

Date:

Share post:

লকডাউন শুরুর প্রাক্কালে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে ভিড় উপচে পড়ল সিকিমের নানা এলাকায়। রবিবার সকাল থেকে সিকিমের নানা বাজারে ঠাসাঠাসি ভিড়। কোভিড-১৯ বিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রাখা কিংবা মাস্ক পরা, কোনটাই অনেকে মানেননি। জনতার ভিড় সামাল দিতে পুলিশও হিমশিম খায়।

সরকারি সূত্রের খবর,সোমবার থেকে সম্পূর্ণ লকডাউন হচ্ছে সিকিমে। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং গোলে জানিয়েছেন, ১৭ মে থেকে ২৪ মে অবধি পুরোপুরি লকডাউন হচ্ছে সিকিমে। সিকিমে কোভিড সংক্রমণ বাড়তে থাকায় পুরোপুরি লকডাউন করার সিদ্ধান্ত হয়েছে। সাত দিন লকডাউনের পরে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে সিকিম সরকার।

আরও পড়ুন-ঘূর্ণিঝড় টাউকটের জেরে বিপর্যস্ত গোয়ার উপকূল, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে অমিত শাহ

গত বছর কোভিড সংক্রমণের সময়ে সিকিম দীর্ঘদিন লকডাউন ছিল। তাতে গত বছরের পর্যটন ব্যবসা মার খেয়েছে। এবারও গ্রীষ্মের ভরা মরসুমে করোনার সংক্রমণ বাড়তে থাকায় সেই ক্ষতির বহর বেড়ে গিয়েছে। সিকিমের পর্যটন ব্যবসায়ীরা রাজ্য সরকারের কাছে সহযোগিতা চেয়েছে।

Advt

Related articles

পরকীয়ার জের! পার্লারে প্রেমিকাকে খুন করে আত্মঘাতী কাশ্মীরী যুবক

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে বিউটি পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী যুবক। দক্ষিণ কলকাতার গড়িয়ায় (Garia) দিনদুপুরে এই...

পাথরপ্রতিমায় ‘৫ প্রতিজ্ঞা’, তৃণমূলের জয়ের ব্যবধানের টার্গেট বাঁধলেন অভিষেক  

কী কী উন্নয়নমূলক কাজ করেছে তৃণমূল সরকার, ভোটে জিতে ক্ষমতায় এসে আর কী কী কাজ করবে- ২৬-এর নির্বাচনের...

জেলা নিয়ে বৈঠকে সভাপতি নীতীন নবীন, সেই জেলার বিজেপি কর্মীরা কলকাতায় বিক্ষোভে!

রাজনৈতিক দ্বিচারিতা করতে গিয়ে বঙ্গ বিজেপি বিধানসভা নির্বাচনের আগে কার্যত রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। গোটা বাংলা জয় করে...

ভোটে গাড়ি চাওয়া: আইন মেনেই কাজ ট্রাফিক পুলিশের, স্যোশাল মিডিয়ায় হাওয়া গরম করার চেষ্টা অরিত্রর

ভোটের জন্য গাড়ি চাওয়া নিয়ে নেট মাধ্যমে হাওয়া গরম করার চেষ্টা অরিত্র দত্ত বণিকের (Aritra Dutta Banik)। একতরফা...