Saturday, April 4, 2026

রাজ্যের বিধিনিষেধ মেনে বন্ধ হল বিশ্বভারতী, খোলা জরুরি পরিষেবা

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ে বন্ধ হল বিশ্বভারতীর গেটও। রাজ্য সরকারের কথামত রবিবার থেকে ৩০ মে পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের সমস্ত ভবন, কার্যালয় ও অন্যান্য বিভাগীয় কাজ। এমনকি বন্ধ থাকবে প্রশাসনিক জয়ায়েতও। তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলে রবিবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে।

এদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশিত বিবৃতিতে বিভাগীয় কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিশ্বভারতীর পিয়ার্সন হাসপাতালের সমস্ত কাজকর্ম চলবে বলে জানানো হয়েছে। এমনকি, অ্যাম্বুলেন্স, বিদ্যুৎ ,স্বাস্থ্য, জল, ইন্টারনেটের মতো জরুরি পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে করোনা সুরক্ষাবিধি মেনে কাজ করতে হবে। মাস্ক, স্যানিটাইজার ও সামাজিক দূরত্ববিধি মেনে চলতে হবে। এছাড়া অনলাইনেই পঠনপাঠানের কাজ চলবে বলে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষের তরফে। সেইসঙ্গে এও বলা হয়েছে , এই ১৫ দিন কোনওরকম জমায়েত করা চলবে না।

Advt

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...