Thursday, June 25, 2026

করোনা আক্রান্ত বাবার চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে আত্মহত্যা ছেলের

Date:

Share post:

হাসপাতালে করোনা আক্রান্ত (corona patient) বাবার চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো ছেলে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কুড়ুরিয়া ডাঙ্গার মিলনপল্লী এলাকার।মৃতের নাম আকাশ কর। বছর একুশের আকাশের দেহ রবিবার দুপুরে তার বাড়ির সামনের একটি কুয়ো থেকে উদ্ধার করে পুলিশ । প্রথম দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় আর সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আকাশের বাবা নিমাই কর করোনা আক্রান্ত হয়ে দুর্গাপুরের শোভাপুরে বেসরকারি এক হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালের বিল প্রায় লাখ তিনেক টাকার মতো হয়। কোনোক্রমে দেড় লাখ টাকা জোগাড় করতে পেরেছিলো আকাশ, বাকি টাকা জোগাড় করতে না পারায় অভিমানে বাড়ির সামনে থাকা একটি কুয়োতে ঝাঁপ দেয় আকাশ। অনেক খোঁজাখুজির পরও রবিবার সকাল থেকে আকাশকে খুঁজে না পেয়ে, সন্দেহ হয় পড়শীদের। এরপর সামনের ঐ কুয়োতে আকাশকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তড়িঘড়ি খবর দেয় পুলিশকে, পুলিশ এসে এই যুবককে উদ্ধার করে দুর্গাপুর বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আকাশ একমাত্র সন্তান ছিল পরিবারের, আর ছোটোখাটো অটো পার্সের দোকান করে কোনোক্রমে চলতো পরিবারের উপার্জন। এই ঘটনায় এখন শোকের ছায়া এলাকায়।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...