Monday, April 6, 2026

করোনা অতিমারিতে বেড়েছে ওয়ার্ক ফ্রম হোম, কাজের চাপে বাড়ছে হৃদরোগের সম্ভাবনা!!

Date:

Share post:

করোনা অতিমারিতে ( Corona pandemic) বাড়ির বাইরে বেরোনোয় নিষেধাজ্ঞা। অধিকাংশেরই ওয়ার্ক from হোম(work-from-home) । আর সেখানেই হয়েছে সমস্যা। বাড়ি থেকে কাজ করার দরুন কাজের কোনও নির্দিষ্ট সময় থাকছে না। কাজের চাপ বেড়েছে (work stress and pressure increasing day by day)। সেই সঙ্গে সময়ও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু (World health organisation)জানিয়েছে, সপ্তাহে ৫৫ ঘণ্টার বেশি কাজ করলে স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায় প্রায় ৩৫ শতাংশ ক্ষেত্রে। এছাড়া অন্যান্য জটিল হৃদরোগের সমস্যার সম্ভাবনা বেড়ে যায় ১৭ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সপ্তাহে ৩৫-৪০ ঘণ্টা কাজ করা স্বাস্থ্যকর। কিন্তু ২০০০ ও ২০২১ সালে করোনার জেরে বাড়িতে থাকায় অনেকেই বাড়ি থেকে কাজ করছেন। আর সেখানেই সাবধান করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-র গবেষণা বলছে অধিক কাজ করা মানে দ্রুত মৃত্যু দিকে এগিয়ে যাওয়া। একেবারে গ্লোবাল স্টাডির পরিসংখ্যান দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, স্রেফ ২০১৬ সালে ৭ লক্ষ ৪৫ হাজার মানুষের স্ট্রোক কিংবা হৃদ-রোগের মৃত্যুর সঙ্গে অধিক কাজ করার সম্পর্ক ছিল। এই ধরনের মৃত্যুর প্রবণতা ২০০০ সাল থেকে ৩০ শতাংশ বেড়েছে বলেও দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিবেশ, আবহওয়া ও স্বাস্থ্য বিভাগের ডিরেক্টর মারিয়া নেইরা বলেন, “সপ্তাহে ৫৫ ঘণ্টা বা তার বেশি কাজ করা মানে একটি মারাত্মক স্বাস্থ্য বিপদ।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...