Saturday, April 4, 2026

কোভিড পজিটিভ? ফোন করে জানিয়ে দিন, আপনার দুবেলার খাবার পাঠিয়ে দেবেন দেব

Date:

Share post:

ঘাটালের সাংসদ-অভিনেতা দেব (Dev) তাঁর কেন্দ্রের করোনা রোগীদের সাহায্য করতে দুহাত বাড়িয়ে এগিয়ে এলেন। তাঁর কেন্দ্রে কেউ যদি কোভিড পজিটিভ (covid-19 positiveve)হন তাহলে সেই করোনা আক্রান্তদের বাড়িতেই পৌঁছে দেওয়া হবে খাবার। এমনকী হাসপাতালে ভর্তি আছেন এমন করোনা রোগীর পরিজনদেরও প্রতিদিন খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিলেন তৃণমূল সাংসদ দীপক অধিকারী (Deepak Adhikari)  দেব জানিয়েছেন যতদিন রাজ্যে লকডাউন ( lockdown in West Bengal)চলবে ততদিন তার এই কর্মসূচিও চলবে। তাঁর প্রতিনিধিরাই ঘাটাল( mp of Ghatal ) লোকসভা কেন্দ্রের করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি বাড়ি খাবার সরবরাহ করছেন। কী করতে হবে এই পরিষেবা পেতে হলে? চারটি মোবাইল নম্বরের যেকোনো একটিতে যোগাযোগ করতে হবে। নম্বরগুলি হল : ৯৬৭৯৪৬৮৯৭১ অথবা, ৭০৪৭৩৭৬৫০১ অথবা ৭৩৮৪৬৮৩০৩৫ অথবা ৭৪০৭৮০৩০১১ । তবে শর্ত দুটো। এক তাকে ঘাটাল কেন্দ্রের বাসিন্দা হতে হবে। দুই, কোভিড পজিটিভ সার্টিফিকেট দেখাতে হবে । তার পরেই প্রতিনিধি মারফত খাবার পৌঁছে যাবে করোনা আক্রান্তের বাড়ি। নিজের টুইটার হ্যান্ডেল এ টুইট করে একথা জানিয়েছেন দেব ।

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...