Wednesday, June 24, 2026

ধাক্কা সামলে অবশেষে চাঙ্গা শেয়ারবাজার, ৮৪৮ পয়েন্ট বাড়ল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৪৯,৫৮০.৭৩ (⬆️ ১.৭৪%)

🔹নিফটি ১৪,৯২৩.১৫ (⬆️ ১.৬৭%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। একের পর এক রেকর্ড ভেঙে ৫২০০০-এর গণ্ডি পার করেছিল সেনসেক্স। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমাগত ধাক্কা খেতে থাকে শেয়ারবাজারের সুখের সময়। সে ধাক্কা সামলে এদিন ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। সোমবার আবারও বড়োসড়ো উত্থান ঘটল দেশের শেয়ারবাজারে। ৮৪৮ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ২৪৫ পয়েন্ট।

আরও পড়ুন:সিবিআইয়ের স্পেশাল পিপি গায়ে হাত তোলেন! অভিযোগ করলেন কল্যাণ

সোমবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় দেশে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও ৮৪৮ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৮৪৮.১৮ পয়েন্ট বা ১.৭৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯,৫৮০.৭৩। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, সোমবার নিফটি ২৪৫.৩৫ পয়েন্ট বা ১.৬৭ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৪,৯২৩.১৫।

Advt

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...