Wednesday, June 24, 2026

সিবিআইয়ের স্পেশাল পিপি গায়ে হাত তোলেন! অভিযোগ করলেন কল্যাণ

Date:

Share post:

সুব্রত, ফিরহাদ, মদনের হয়ে সওয়াল করতে গিয়ে শেষে সিবিআইয়ের কৌসুলি গায়ে হাত তুললেন তিন বিধায়কের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। অন্তর্বর্তীকালীন জামিনের নির্দেশনামা হাতে নিয়ে সোমবার সন্ধ্যায় কল্যাণ জানান, আমি ও আমার জুনিয়ররা ছিলাম। কথা বলছিলাম সিবিআইয়ের ডিআইজির সঙ্গে। হঠাৎ দেখি কেউ একজন ভিডিও করছে। আমি তাকে বন্ধ করতে বলি ও ডিলিট করতে বলি। যিনি ভিডিও করছিলেন তিনি ডিলিট করতে যাবেন, এমন সময় সিবিআইয়ের আইনজীবী ঝাঁপিয়ে পড়ে তা আটকাতে যান। আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। আমি অবাক। এমন কাজ কেউ করতে পারে? গায়ে হাত দিতে পারে? অবাক সিবিআইয়ের ডিআইজিও। তিনি সুভদ্র মানুষ। কিন্তু আমি বার অ্যাসোসিয়েশনকে অনুরোধ করেছি বিষয়টি দেখতে। এমন হেনস্তা হওয়ার অভিজ্ঞতা আমার প্রথম।

আইনজীবী মহলও বিষয়টি নিয়ে সরগরম।

Advt

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...