Saturday, April 4, 2026

ভোটে হেরে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি, জামিন মেলার পর তোপ ফিরহাদের

Date:

Share post:

সারাদিন টানটান উত্তেজনার পর অবশেষে নারদ মামলায় জামিন পেয়েছেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম(firhad Hakim), সুব্রত মুখোপাধ্যায়ের(Subrata Mukherjee) পাশাপাশি মদন মিত্র(Madan Mitra) ও শোভন চট্টোপাধ্যায়(sovan Chatterjee)। আদালতের থেকে অন্তর্বর্তী জামিন পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলে সরব হলেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। ‌

সোমবার সন্ধ্যায় বিজেপির(BJP) বিরুদ্ধে তোপ দেগে ফিরহাদ হাকিম সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আজ কেবল আমার ও আমার সহকর্মীদের সঙ্গে হেনস্থা ও প্রতিহিংসামূলক আচরণ করার দিন ছিল না। বাংলার জনগণের উপর প্রতিহিংসামূলক আচরণ ছিল বিজেপির। বাংলায় বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। গোহারা হারের কারণেই বাংলার মানুষের উপর ওদের এত রাগ। বাংলার উপর নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করতে গিয়ে কোভিডের কাজ থমকে দিতে চেয়েছে বিজেপি। ওদের কাছে বাংলার ক্ষমতা দখল দেশের লাখ লাখ মানুষের মৃত্যুর থেকেও গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন:করোনা রোগীর সেবায় নিযুক্ত স্বাস্থ্যকর্মীদের খাওয়ানোর দায়িত্ব নিলেন শেফ সঞ্জীব কাপুর

শুধু তাই নয় রাজ্যের মন্ত্রী আরো লেখেন, নির্বাচনে কয়েক হাজার কোটি টাকা খরচ করেছে ওরা। তথ্যের অধিকার আইনে প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের হাজার হাজার কোটি টাকা। এরপরই নারদ কান্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘যে স্টিং অপারেশনটা ওরা করেছে, সেটার কোনও ভিত্তি নেই। কোনও প্রমাণ নেই। ওরা কেবল আমাদের অপদস্থ করতে চায়। আমার যে সহকর্মীরা ওদের চাপের কৌশলের কাছে মাথা নত করে বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁরা আজকের গ্রেফতারি ও সিবিআইয়ের হেনস্থা থেকে রেহাই পেয়েছেন। বিজেপি এতটাই নীচে নেমে গিয়েছে যে, যখন করোনায় মানুষ মারা যাচ্ছে তখন তারা রাজনৈতিক প্রতিহিংসায় মনোনিবেশ করছে।’

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...