Sunday, April 5, 2026

মুখ্যমন্ত্রীর জন্য প্রাণ দিতেও প্রস্তুত: শোভনের ‘পাশে’ থেকে মন্তব্য বৈশাখীর

Date:

Share post:

নারদকাণ্ডে তৃণমূলের (Tmc) মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim), সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukharjee), বিধায়ক মদন মিত্র (Madan Mitra)দের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়কেও(Sovan Chatterjee) গ্রেফতার করে সিবিআই (Cbi)। তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee)। কিন্তু বিজেপিতে শোভন-বৈশাখীর অভিজ্ঞতা সুখকর হয়নি। আর শেষ পর্যন্ত সোমবার, ৩ তৃণমূল নেতার সঙ্গে গ্রেফতার করা হয়েছে শোভন চট্টোপাধ্যায়কেও। অথচ এই নারদ মামলায় নাম থাকলেও গ্রেফতার হননি বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বা মুকুল রায়কে। আর দলের তিন নেতার পাশাপাশি শোভনের পাশে গিয়েও দাঁড়ান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপরেই অভূতপূর্ব মন্তব্য করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “যেভাবে শোভনের পাশে মুখ্যমন্ত্রী দাঁড়ালেন, এরপর ওনার জন্য আমি প্রাণ দিতেও প্রস্তুত”।

এদিন শোভন চট্টোপাধ্যায় গ্রেফতার হতেই নিজাম প্যালেসে হাজির হন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee)। সেইসময় খোঁজ পরে বৈশাখীরও। ফোনে তিনি জানান, “নিজাম প্যালেসে আছি। একদিকে গণতন্ত্রের চরম অপমান করল বিজেপি। অন্যদিকে, মুখ্যমন্ত্রী যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তা একটা দৃষ্টান্ত”।

তৃণমূল নেত্রী কোনও আন্দোলনের ডাক দিলে যাবেন? উত্তরে বৈশাখী বলেন, “উনি বললে নবান্নে ওনার চটিও রেখে আসতে পারি”।

আরও পড়ুন:‘রাজ্যপাল একটা দৈত্য’, বললেন কল্যাণ, ‘এটি সম্পূর্ণ প্রতিহিংসামূলক পদক্ষেপ’, মত সৌগতর

সিবিআইকে বিজেপির তোতাপাখি বলে কটাক্ষ করে বৈশাখী অভিযোগ করেন, “নন্দীগ্রামে বিজেপি প্রার্থী জয় নিয়ে যখন শোভন প্রশ্ন তুলেছিলেন তখনই বুঝেছিলাম এবার খাঁড়া নেমে আসতে পারে”। এখন মুখ্যমন্ত্রী পাশে দাঁড়ানোয় শক্তি পাচ্ছেন বলে মত বৈশাখীর।

করোনা সংক্রমণের এই ভয়াবহতার মধ্যে রাজ্যে কার্যত লকডাউন চলাকালীন এই গ্রেফতারে বাংলার মানুষের কোনও ক্ষতি হলে বিজেপিকেই দায় নিতে হবে বলে দাবি করেছেন বৈশাখী।

Advt

Related articles

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...