Saturday, April 4, 2026

একদিনে করোনা প্রাণ কেড়েছে ৫০ জন ডাক্তারের

Date:

Share post:

দেশে লাগামহীন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৩২৯ জনের। দেশে এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৭৮ হাজার ৭১৯। এই মূহুর্তে দেশে সক্রিয় করোনা আক্রন্তের সংখ্যা ৩৩ লক্ষ ৫৩ হাজার ৭৬৫। এই পরিস্থিতিতে মানুষের প্রাণ বাঁচাতে গিয়ে করোনায় আক্রান্ত হচ্ছেন ডাক্তাররা। মৃত্যুও হচ্ছে। গত রবিবার নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫০ জন ডাক্তার।

ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ২৪৪ জন ডাক্তার। পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত বছর করোনার ছোবলে প্রাণ হারিয়েছিলেন ৭৩৬ জন ডাক্তার। কেন্দ্রের তথ্য অনুযায়ী, বিহারে ডাক্তারদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। তারপরে রয়েছে উত্তরপ্রদেশ এবং দিল্লি।

আরও পড়ুন-৪ নেতা-মন্ত্রীর তরফে রায় পুনর্বিবেচনার আর্জি গ্রহণ হাইকোর্টে, বুধবার শুনানি

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন,গত রবিবার মৃত চিকিৎসকদের মধ্যে বয়সে সবচেয়ে ছোট আনাস মুজাহিদ। বয়স মাত্র ২৫ বছর। করোনা প্রাণ কেড়েছে তাঁর। নয়াদিল্লির গুরু তেজ বাহাদুর হাসপাতালের জুনিয়র আবাসিক চিকিৎসক ছিলেন আনাস। কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় তাঁর। প্রবীণতম হিসাবে করোনার বলি বিশাখাপত্তনমের এস সত্যমূর্তি। ইএনটি বিভাগের অধ্যাপক ৯০ বছর বয়সে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন তিনি।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...