Saturday, April 4, 2026

রাজনীতি ছেড়ে ‘সর্বজয়া’ হয়ে মেগা ধারাবাহিকে দেবশ্রী

Date:

Share post:

গত ১০ বছরে রুপোলি পর্দায় সেভাবে ‘দেবশ্রী ম্যাজিক’ দেখেননি দর্শকরা। বরং, টলিপাড়ার এই চিরসুন্দরী নায়িকাকে দেখা গিয়েছে রাজনীতির মঞ্চে। একুশের নির্বাচনের মুখে তৃণমূল ছেড়েছেন দেবশ্রী। সে সময়ই জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি অভিনয়ে ফিরতে চান। তেমনই হল। স্নেহাশিস চক্রবর্তীর হাত ধরে ফিরলেন তিনি। টেলি দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁদের প্রিয় নায়িকাকে ছোটপর্দায় দেখার জন্য। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে জি বাংলায় মুক্তি পেল ধারাবাহিক ‘সর্বজয়া’র প্রোমো।

সর্বজয়ায় নাম ভূমিকায় দেখা যাবে দেবশ্রী রায়কে। তাঁর স্বামীর চরিত্রে থাকবেন কুশল চক্রবর্তী। এ ছাড়াও অন্যান্য চরিত্রে দেখা যাবে স্বাগতা মুখার্জি, মৌমিতা গুপ্ত, সুপ্রিয় দত্তকে। একজন নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। সর্বজয়ার প্রোমোতে দেবশ্রীর নাচের ঝলকও দর্শক দেখতে পেল। ‘লাল পাহাড়ির দেশে যা’, এই লোকগানের সঙ্গে তাল মেলালেন রায়দিঘীর প্রাক্তন বিধায়ক। শেষবার পরিচালক রেশমি ঘোষের ‘হঠাত্ দেখা’ (২০১৭) ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল দেবশ্রীকে। সূত্রের খবর জুন মাসেই সম্প্রচার শুরু হওয়ার কথা ছিল এই ধারাবাহিকের। তবে টেলিপাড়ায় শ্যুটিং বন্ধ থাকায়, সেই প্ল্যান কিছুটা পিছিয়ে যেতে পারে।

আরও পড়ুন- কলকাতার পর এবার ঘাটালেও কোভিড আক্রান্তদের জন্য কমিউনিটি কিচেন চালু করলেন দেব

আরও পড়ুন- এসএসকেএমে চিকিৎসাধীন নারদ কাণ্ডের তিন অভিযুক্ত, করা হবে ইকো কার্ডিওগ্রাফি

Advt

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...