Wednesday, March 25, 2026

মদন মিত্র নয়, ফেসবুকে পোস্ট করছেন অ্যাডমিনরা

Date:

Share post:

এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন নারদ কাণ্ডের অভিযুক্ত কামারহাটির তৃণমূলের বিধায়ক মদন মিত্র। উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে তিনি রয়েছেন। অক্সিজেন দেওয়া হয়েছে তাঁকে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। ফেসবুকে তাঁর ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়েছে। সেখানে বিজেপি এবং সিবিআইকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল নেতা। দ্বিতীয় পোস্টে উল্লেখ করে বলা হয়েছে, এই পোস্ট মদন মিত্র নয় করেছেন পেজের অ্যাডমিনরা।

প্রথম পোস্টে বলা হয়েছে, “হ্যাঁ, এটা সত্য যে মদন মিত্র সমস্ত প্রতিকূলতার পরেও নির্বাচনে এমন নেতৃত্ব দিয়ে জয়ী করেছিলেন যা গত ৭০ বছর ধরে কামারহাটির ইতিহাসে কখনও হয়নি। ঠিক আছে, আপনি, আপনার সমস্ত শক্তি দিয়ে তাঁকে অন্ধকারে রাখতে পারেন এবং জনগণকে বোকা মনে করতে পারেন। যে তারা সত্য ঘটনা কখনই জানবে না, তবে সত্য সামনে আসবে।” এরপরে তিনি লিখেছেন #JusticeWillPrevail।

আরও পড়ুন-হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন ফেসবুক পোস্ট মদনের, ধন্যবাদ জানালেন বিজেপি-সিবিআইকে!

কিছুক্ষণ আগে মদন মিত্রের অ্যাকাউন্ট থেকে দ্বিতীয় পোস্ট করে বলা হয়েছে, যিনি আগের পোস্টটি করেছেন তিনি মদন মিত্র নন। তাঁর পেজের অ্যাডমিন। মদন কাস্টোডিতে থাকায় তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ নেই। অফিসিয়াল পর্যবেক্ষক হিসাবে তাঁরা তাঁদের দায়িত্ব পালন করছেন। এই পোস্টগুলি অ্যাডমিনরা তাঁদের ফোন থেকে করছেন। মদন মিত্র নয়। অ্যাডমিনরা মদন মিত্রের ফলোয়ার্সদের সমস্ত আপডেট দিতে থাকবে। যাঁরা মদন মিত্রকে ভালোবাসেন। তাঁর জন্য প্রার্থনা করুন। তিনি খুব একটা সুস্থ নন। সিবিআই তাঁর পুরো পরিবারকে আঘাত করেছে।

উল্লেখ্য,অভিযুক্ত ৩ নেতা-মন্ত্রী এবং এক প্রাক্তন বিধায়ককে সোমবার সকালে গ্রেফতার করে নিজাম প্যালেসে নিয়ে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। পরে সন্ধেয় সিবিআই-এর বিশেষ আদালত অন্তর্বর্তীকালীন জামিন দেয় তাঁদের। কিন্তু রাতেই ওই জামিনের নির্দেশ খারিজ করে দেয় কলকাতা হাই কোর্ট।

Advt

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...