Saturday, April 4, 2026

করোনা আবহে হবু মায়েদের পাশে দাঁড়াতে চান অনুষ্কা শর্মা

Date:

Share post:

সদ্য মা হয়েছেন নিজে। এই লকডাউনেও স্বামী বিরাট কোহলি (Virat Kohli)এবং কন্যা ভামিকাকে (bhamika Kohli)নিয়ে দিব্যি সুখে সংসার করছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma )। তিনি নিজেও করোনা আবহেই (corona pandemic )মা হয়েছেন। তাই হবু মায়েদের প্রতি মুহূর্তে যে সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় তা তিনি নিজে ভাল করেই জানেন। বিশেষত সেই মা যদি নিজেই করোনা আক্রান্ত হয়ে পড়েন বা তার পরিবারের কেউ করোনা আক্রান্ত হন পরিস্থিতি আরো জটিল হতে বাধ্য। ঠিক এই সময়ে হবু মায়েদের পাশে দাঁড়াতে চান অনুষ্কা শর্মা(a project to support the would be mothers)। করোনা আর সাইক্লোনের দাপটে বিপর্যস্ত মুম্বইয়ের হবু মায়েদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অনুষ্কা। কীভাবে? অনুষ্কা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি ফোন নম্বর শেয়ার করেছেন। সঙ্গে হ্যাশট্যাগে লিখেছেন ‘হ্যাপি টু হেল্প’। যাঁরা মা হতে চলেছেন তাঁদের ২৪ ঘণ্টা সাহায্যের জন্য তৈরি রয়েছে তাঁর টিম। অনুষ্কা জানিয়েছেন, যিনি মা হতে চলেছেন, তাঁর যে কোনও মুহূর্তে মেডিক্যাল এমার্জেন্সি তৈরি হতে পারে। সন্তানসম্ভবা কোনও মহিলার কোনও সাহায্যের প্রয়োজন হলে তিনি যে কোনও সময় ওই নির্দিষ্ট নম্বরে ফোন করতে পারেন।

এর আগে করোনা মোকাবিলায় সাত দিনের একটি তহবিল গড়ার আসরে নেমেছিলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। প্রথমে সাত কোটি টাকা তোলার লক্ষ্য ছিল। সময়সীমার মধ্যেই তহবিলে সেই টাকা ওঠার পর, প্রথম লক্ষ্য বাড়িয়ে বিরুষ্কা সেটি করেন ১১ কোটি। ২ কোটি অনুদান দিয়ে গত ৭মে সেই তহবিল শুরু করেন বিরুষ্কা। শেষ পর্যন্ত ওই তহবিলে ত্রাণ হিসেব জমা হয়েছে মোট ১১ কোটি ৩৯ লক্ষ ১১ হাজার ৮২০ টাকা।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...