Wednesday, April 1, 2026

করোনাবিধি ভেঙে রাজ্যের চার নেতা – মন্ত্রীকে গ্রেফতার, সিবিআই -এর নামে এফআইআর চন্দ্রিমার

Date:

Share post:

কোভিড বিধি ( covid protocol)ভেঙে বিনা নোটিসে নেতাদের বাড়িতে ঢুকে গ্রেফতারি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের (CBI) এই পদক্ষেপের বিরুদ্ধে এবার গড়িয়াহাট থানায় (Gariahat PS) অভিযোগ দায়ের করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা (chandrima Bhattacharya) ভট্টাচার্য। জানা গেছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে মহামারী আইনে মামলা দায়ের হয়েছে। ১৬৬, ১৬৬এ, ১৮৮ এবং ৩৪ ধারা ছাড়াও মহামারী আইনের ৫১ (বি) ধারা প্রয়োগ করা হয়েছে। গত সোমবার সিবিআই যেদিন রাজ্যের হেভিওয়েট (four heavy weight leader of TMC) নেতাদের গ্রেফতার করেছিল, সেদিনই চন্দ্রিমা ভট্টাচার্য লালবাজারে এই অভিযোগ করেছিলেন। সেই মামলাটি এদিন গড়িয়াহাট থানায় স্থানান্তর করা হল।সোমবার সকালে রাজ্যের ২ মন্ত্রী – ফিরহাদ হাকিম (firhad Hakim), সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee), বিধায়ক মদন মিত্র (madan Mitra)এবং প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ( sobhan Chatterjee)বাড়ি গিয়ে তাঁদের নিজাম প্যালেসে এনে গ্রেফতার করা হয়। অভিযোগ কোভিড (COVID-19) পরিস্থিতিতে ন্যূনতম শারীরিক দূরত্ববিধি না মেনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, সিবিআই আধিকারিক-সহ প্রায় ৫০ জনের একটি দল সেদিন ফিরহাদ হাকিমের বাড়িতে ঢুকে পড়েছিল। প্রায় একই অভিযোগ মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়দেরও। আগাম নোটিস না দিয়ে কেন এই বেআইনিভাবে গ্রেফতার?

এর পরেই লালবাজারে গিয়ে সিবিআই এর বিরুদ্ধে চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) দলের তরফে কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়েছিলেন। তাতে সিবিআইয়ের বিরুদ্ধে কলকাতা পুলিশকে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়। এরপর চন্দ্রিমা আইন মেনে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে এফআইআর দায়ের করেন।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...