Monday, April 6, 2026

রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার মোদি-মমতা বৈঠক

Date:

Share post:

অবশেষে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর এই প্রথম বৈঠকে মোদি-মমতা। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার ভার্চুয়ালি এই বৈঠক হবে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের তরফে উপস্থিত থাকতে পারেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, রাজ্যের স্বরাষ্ট্রসচিব এবং স্বাস্থ্যসচিবও।

এর আগে ঠিক হয়েছিল যে, রাজ্যের ৯ জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এরই মাঝে বুধবার নবান্নের তরফ থেকে জানানো হয় যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বৈঠকে উপস্থিত থাকবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন।

সুত্র অনুযায়ী, এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জন্য বেশি টিকা এবং অক্সিজেন নিয়ে কথা বলতে পারেন। এছাড়াও করোনার সঙ্গে মোকাবিলা করার জন্য রাজ্যের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, তাও প্রধানমন্ত্রীকে জানানো হতে পারে। বিগত ১৫ দিনে ১৮টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। তবে ওই ১৮ জনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না। এবার দুই প্রধানের সঙ্গে বৈঠক হতে চলেছে, তাও আবার অনেক দিন পর।

আরও পড়ুন- “হাসপাতালে যেন রত্না না আসে”, সুপারকে কড়া চিঠি শোভনের

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...