Saturday, June 27, 2026

“হাসপাতালে যেন রত্না না আসে”, সুপারকে কড়া চিঠি শোভনের

Date:

Share post:

হাসপাতালে রত্না চট্টোপাধ্যায় আসুক, এটা চাইছেন না শোভন চট্টোপাধ্যায়। এমনকী ছেলে আসুক তাও চান না। এই মর্মেই SSKM হাসপাতালের  সুপারকে চিঠি শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবী। চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, রত্নাকে যেন শোভনের কাছে যেতে না দেওয়া হয়। দেখা করতে হলে লাগবে শোভন চট্টোপাধ্যায়ের অনুমতি।‌ এই চিঠি পাওয়ার পর হাসপাতালের সুপার পদক্ষেপও করেছেন বলে জানা গিয়েছে।

চিঠিতে কী লিখেছেন তিনি? আইনজীবীর অনুরোধ, যতক্ষণ শোভন অনুমতি দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত স্ত্রী রত্নাকে তাঁর কাছে যেতে না দেওয়া হয়। কেন? চিঠিতে স্পষ্ট উল্লেখ, শোভন নিজেই আশঙ্কা করছেন, তাঁর স্ত্রী সঙ্গীদের নিয়ে হাসপাতালে ঢুকে অশান্তি পাকাতে পারেন। এমনকী, ছেলে ঋষি ও মেয়ে সুহানিও ঢুকতে না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবীর চিঠি।

 

চিঠিতে লেখা হয়েছে, শোভন চট্টোপাধ্যায় বুকে ব্যথা নিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি। তাঁর উদ্বেগের সমস্যাও রয়েছে, রয়েছে ডায়াবিটিস। সেক্ষেত্রে শোভনের ভয় রত্না হাসপাতালে গেলে সমস্যা তৈরি হতে পারে, উদ্বিগ্ন হতে পারেন শোভন। এই আশঙ্কা থেকেই রত্নার আসায় ‘না’।

আরও পড়ুন- নিজের বাসভবনটিকেই কোভিড কেয়ার সেন্টার করে দিলেন তেজস্বী যাদব

Advt

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...