Friday, April 3, 2026

অক্সিজেনের মাত্রা ওঠা-নামা করছে, তবুও হাসপাতালে ভর্তি হতে নারাজ বুদ্ধবাবু

Date:

Share post:

অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে। বুধবার অক্সিজেন স্যাচুরেশন ৮৭ তে নেমে গিয়েছিল। কোভিড আক্রান্ত হওয়ার পর থেকেই বর্ষীয়ান নেতাকে হাসপাতালে রাখার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। তবুও জেদ, হাসপাতালে যাবেন না। তাই আপাতত বাড়িতেই চিকিৎসাধীন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
চিকিৎসকরা জানিয়েছেন, বুদ্ধবাবু যেহেতু সিওপিডি-তে আক্রান্ত, তাতে অক্সিজেনের স্যাচুরেশনের মাপকাঠি সাধারণত ৮৮-৯০এর মধ্যে থাকবে। সিওপিডি-র সমস্যার কারণে গত কয়েকবছর ধরেই তাঁকে পোর্টেবল অক্সিজেন সিলিন্ডারের সাপোর্টে থাকতে হয়। সুতরাং তাঁর ক্ষেত্রে স্যাচুরেশন খুব একটা অস্বাভাবাবিক নয়। বুদ্ধবাবুর শরীরে বর্তমানে এই পরিমাণ অক্সিজেন ওঠানামা করছে। যদি এর নীচে নামতে শুরু করে, তাহলে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। যেখানে দ্রুত অক্সিজেন সাপোর্ট ও ভেন্টিলেটরের ব্যবস্থা করা সম্ভব হবে।যদিও হাসপাতালে যেতে একেবারেই রাজি নন বুদ্ধবাবু।
কোভিডে আক্রান্ত তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও। মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট হওয়ার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। চিকিৎসক কৌশিক চক্রবর্তী ও ধ্রুব ভট্টাচার্যের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে বুদ্ধ পত্নীর। চিকিৎসকরা জানিয়েছেন, মীরা ভট্টাচার্যের অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে।

Advt

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...