Friday, April 3, 2026

সৌরভকে নিয়ে বিস্ফোরক মন্তব্য চ‍্যাপেলের

Date:

Share post:

ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায়( sourav ganguly)  এবং গ্রেগ চ‍্যাপেলের(greg chappell) সম্পর্কের কথা জানে সবাই। ভারতীয় দলে সৌরভের হাত ধরেই কোচিং করাতে এসেছিলেন চ‍্যাপেল। এরপরই চ‍্যাপেলের জ্বালায়  অতিষ্ট হয়ে উঠেছিল মহারাজের ক্রিকেট জীবন। বৃহস্পতিবার আবারও সৌরভকে খোঁচা দিলেন চ‍্যাপেল। একটি পডকাস্টে ভারতের এই প্রাক্তন কোচ বলেন, সৌরভ নাকি পরিশ্রম করতে চাইতেন না। দলের অধিনায়ক হয়ে নাকি নিয়ন্ত্রণ করাই লক্ষ‍্য ছিল মহারাজের। সৌরভকে নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন চ‍্যাপেল।

এদিন চ‍্যাপেল বলেন,” ভারতের সেই দু’বছর খুবই চ‍্যালেঞ্জিং ছিল। প্রত‍্যাশা খুব বেশি ছিল। সৌরভকে অধিনায়ক হিসাবে পাওয়া বেশ সমস্যা হচ্ছিল। সৌরভ পরিশ্রম করতে চাইত না। ও নিজের ক্রিকেটের উন্নতি করতে চাইত না। সৌরভ শুধু দলের অধিনায়ক হিসাবে থাকতে চাইত, যাতে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে।”

চ‍্যাপেল ভারতীয় দলে আসার পরই দল থেকে বাদ পড়েন সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপর ২০০৬ সালে মহারাজের মতন ক‍্যামব‍্যাক করেন তিনি।

আরও পড়ুন:শ্রীলঙ্কা সফরে ভারতের হেড কোচ হচ্ছেন দ্রাবিড়, জানাল বোর্ড

Advt

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...