Saturday, April 4, 2026

শ্রীলঙ্কা সফরে ভারতের হেড কোচ হচ্ছেন দ্রাবিড়, জানাল বোর্ড

Date:

Share post:

শ্রীলঙ্কা( Sri Lanka ) সফরে ভারতের ( India team)হেড কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়( Rahul Dravid )। বৃহস্পতিবার এমনটাই জানালেন বিসিসিআইয়ের ( bcci)এক কর্তা। এদিন এক সংবাদ সংস্থাকে সেই কর্তা বলেন,” শ্রীলঙ্কা সফরের সময় রবি শাস্ত্রীসহ বিরাট কোহলির টিম ইংল‍্যান্ডে সিরিজ খেলবে। তাই শ্রীলঙ্কা সফরে এক নতুন ভারতীয় দল যাবে। যার দায়িত্বে থাকবেন রাহুল দ্রাবিড়।

বিসিসিআইয়ের কর্তা এদিন এক সংবাদ সংস্থাকে বলেন, “ইংল্যান্ডে থাকবেন ভারতীয় দলের প্রশিক্ষকরা। ছোটদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে দ্রাবিড়ের। ভারতীয় এ দলের দায়িত্ব সামলাছেন। তরুণরা দ্রাবিড়ের সঙ্গে তাড়াতাড়ি মিশে যেতে পারবে। তাই দ্রাবিড়ের হাতেই দায়িত্ব তুলে দিতে চাইছে ভারতীয় বোর্ড।”

শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা করা হবে মে মাসের শেষে। বিরাট কোহলি, রোহিত শর্মারা না থাকায় নতুন এক অধিনায়কও পাবে ভারতীয় দল। শ্রীলঙ্কায় গিয়ে তিনটি একদিনের এবং  তিনটি টি-২০ ম্যাচ খেলার কথা টিম ইন্ডিয়ার। যদিও করোনার কারণে এখনও নিশ্চিত নয় শ্রীলঙ্কা সফর।

আরও পড়ুন:অস্ট্রেলিয়া মাটিতে দিন-রাতের টেস্ট খেলবে ভারতীয় মহিলা দল, টুইট করে জানালেন জয় শাহ

Advt

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...