Monday, June 8, 2026

পেশার ভিত্তিতে অগ্রাধিকার, শুক্রবার থেকে ভ্যাকসিন দেওয়ার নতুন নিয়ম 

Date:

Share post:

কে কোন পেশায় রয়েছে সেই অনুযায়ী তাকে অগ্রাধিকারের ভিত্তিতে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। রাজ্য স্বাস্থ্য ভবন সূত্রে জানানো হয়েছে, টিকাকরণের ক্ষেত্রে কিছু বদল আনা হচ্ছে । নতুন নিয়ম চালু হচ্ছে । এবং আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকেই এই নতুন নিয়মে ভ্যাক্সিনেশন হবে। জানা গিয়েছে আপাতত শুধু কলকাতা পুর এলাকায় (Kolkata Municipal Corporation) এইভাবে পেশার ভিত্তিতে অগ্রাধিকার দিয়ে টিকাকরণ হবে। পেশার নিরিখে সুপার স্প্রেডার (super Splendor) চিহ্নিত করে কোভিড ফ্রন্ট লাইন ওয়ার্কারদের (Covid Front line workers) দের আগে টিকাকরণ (covid vaccination)হবে।

কোন দিন কোন পেশার ভ্যাক্সিনেশন হবে?

সোমবার টিকা পাবেন ৪৫ ঊর্ধ্বরা বৃহস্পতি-শুক্র ও শনিবার টিকা পাবেন হকার, রিকশাচালক, টোটোচালক, নিউজপেপার বিক্রেতা, সবজি বিক্রেতারা । মঙ্গল বুধ ও রবিবার কোনও টিকাকরণ হবেনা বলে এখনো ঠিক হয়েছে। এই প্রতিটি পেশাকে সুপার স্প্লেন্ডার হিসেবে চিহ্নিত করা হয়েছে। হকার, রিকশাচালক, টোটোচালক, সংবাদপত্র বিক্রেতাদের টিকা নিতে হলে আধার কার্ডের ফটোকপিতে স্থানীয় থানার স্ট্যাম্প লাগবে। সবজি বিক্রেতাদেরও একই পদ্ধতিতে স্বীকৃতি দেবে বাজার কমিটি। পরিবহণকর্মীদের আধার কার্ড ও ড্রাইভিং লাইসেন্স দেখাতে হবে। সমাজে যে সব পেশার মানুষরা নিয়মিত সবচেয়ে বেশি মানুষের কাছাকাছি আসেন, সংস্পর্শে থাকেন যেমন হকার, সবজি ও মাছ বিক্রেতা, সংবাদপত্র বিক্রেতা, মুদি দোকানদার- তাঁদের প্রত্যেককেই অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হবে।

Related articles

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...