Saturday, June 27, 2026

মহারাষ্ট্রের গডচিরলিতে পুলিশের গুলিতে খতম ১৩ মাওবাদী

Date:

Share post:

মহারাষ্ট্রের গডচিরলিতে বাহিনীর গুলিতে খতম ১৩ মাওবাদী। এলাকাজুড়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সূত্রের খবর, মহারাষ্ট্র পুলিশ বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে এতাপল্লির জঙ্গলে পৌঁছয়। তারা খবর পায় এই জঙ্গলে লুকিয়ে রয়েছে বেশ কিছু মাওবাদী।

তল্লাশি অভিযানে বেরোয় মাওবাদী দমনের জন্য বিশেষভাবে গঠিত মহারাষ্ট্র পুলিশের সি-৬০ কমান্ডো ইউনিট। শুক্রবার ভোরে কোটমির কাছে জঙ্গলের একটি অংশ ঘিরে ফেলেন জওয়ানরা। বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে ব্যাপক গুলিবর্ষণ শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় বাহিনী। বেশ কিছুক্ষণ ধরে চলে গুলির লড়াই। কয়েকজন মাওবাদী পালানোর চেষ্টা করলেও পুলিশের গুলিতে মৃত্যু হয় তাদের। সূত্রের খবর, এখনও পর্যন্ত ১৩ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট জঙ্গলে তল্লাশি চালাচ্ছে বাহিনী। পুলিশের মতে, বড়সড় নাশকতার ছক কষেছিল এই মাওবাদী সংগঠন। এই অভিযানে তা বানচাল করে দিয়েছে পুলিশ।

আরও পড়ুন-ধর্ষণ মামলায় দীর্ঘ ৮ বছর পর বেকসুর খালাস তেহেলকার প্রতিষ্ঠাতা তরুণ তেজপাল

প্রসঙ্গত, একমাস আগে পুলিশের সঙ্গে মাওবাদীদের গডচিরলিতে গুলির লড়াই চলে। গডচিরলির জঙ্গল থেকে উদ্ধার হয় ২ জন মহিলা সহ ৫ মাওবাদীর দেহ। তল্লাশি চালিয়ে মাওবাদীদের ওই ডেরা থেকে উদ্ধার হয় তিনটি প্রেশার কুকার বোমাও। জানা গিয়েছিল, তাদের মাথার দাম ৪৩ লক্ষ টাকা ধার্য করা হয়েছিল।

Advt

Related articles

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...