Friday, April 3, 2026

কোভিড কেড়ে নিল ‘শান্তিপুরের অভিভাবক’ অজয় দে’কে

Date:

Share post:

কোভিড কেড়ে নিল আর এক রাজনীতিবিদকে। প্রয়াত অজয় দে। শান্তিপুরের প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন বিধায়ক অজয় দে নদিয়া জেলার রাজনীতিতে ছিলেন স্তম্ভ। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।

অকৃতদার অজয় দে ১৯৯১ থেকে ২০২১ পর্যন্ত ছিলেন শান্তিপুর পুরসভার চেয়ারম্যান। একইসঙ্গে ১৯৯১ থেকে-২০১৬ পর্যন্ত ছিলেন শান্তিপুরের বিধায়ক। এবারের বিধানসভা ভোটে তিনি প্রথমবার পরাজিত হন বিজেপির জগন্নাথ সরকারের কাছে। কিন্তু সাংসদ পদ ধরে রাখার সিদ্ধান্ত নিয়ে জগন্নাথ সরকার পদত্যাগ করায় ফের শান্তিপুরে উনির্বাচন বাধ্যতামূলক ছিল। অজয় নিশ্চিতভাবেই ফের প্রার্থী হতেন। কিন্তু সব শেষ করে খড়দহের পুর প্রশাসক কাজল সিনহার মতোই কার্যত কোভিডে ‘শহিদ’ হলেন অজয় দে।

আরও পড়ুন-ভোটের আগে ছিল ঘরের ছেলে, এখন তাঁরাই পর! করোনা অতিমারিতে দেখা নেই বিজেপি বিধায়কদের

অজয় দেকে শান্তিপুরের মানুষ অভিভাবক হিসাবেই মনে করতেন। তাঁর মৃত্যু নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের কাছে বড় ধাক্কা। বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব সহ রাজনৈতিক মহলও বর্ষীয়ান রাজনীতিবিদের অকাল মৃত্যুতে শোকগ্রস্ত।

Advt

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...