Monday, April 6, 2026

উত্তর কলকাতার ১৪ নম্বর ওয়ার্ডে শুরু অক্সিজেন পার্লার

Date:

Share post:

কোভিডের দ্বিতীয় ঢেউ সামাল দিতে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে কর্মী সমর্থকরা সবসময় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন।
এবার করোনাযুদ্ধে সহনাগরিকদের অক্সিজেনের চাহিদা মেটাতে সময়োপযোগী অভিনব পদক্ষেপ নিল ১৪ নম্বর ওয়ার্ড সাধন পাণ্ডে ফ্যানস ক্লাব ও বাংলা সিটিজেন্স ফোরাম। আজ শুক্রবার থেকে শুরু হল “অক্সিজেন পার্লার “।
ছয় বেডের কেন্দ্র দিয়ে শুরু। আচমকা কারুর শ্বাসকষ্ট হলে প্রথম ধাক্কাটি সামলানো যাবে।লকডাউনের জন্য অক্সিজেন পার্লারের উদ্বোধন ছিল একেবারে অনাড়ম্বর। ছিলেন মন্ত্রী সাধন পান্ডে, পুরসভার কোঅর্ডিনেটর জীবন সাহা, বিশিষ্ট সাংবাদিক কুণাল ঘোষ, সমাজসেবী সুপ্তী পাণ্ডে, শ্রেয়া পাণ্ডে, মৃত্যুঞ্জয় পাল প্রমুখ ।


মন্ত্রী সাধন পাণ্ডে বলেন, উত্তর কলকাতায় আমরা আরও অক্সিজেন পার্লার খোলার ব্যবস্থা করছি। এখানে সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন পাওয়া যাবে । আমরা ২৫ বেডের সেফ হোম তৈরি করছি। পুরো প্রশাসক মন্ডলীর সদস্য জীবন সাহা বলেন, মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই পার্লার। যারা উদ্যোগ নিয়ে করেছেন তাদের এই প্রচেষ্টা সত্যি সাধুবাদযোগ্য। সাংবাদিক কুণাল ঘোষ বলেন, সাধন পান্ডে এখানকার টানা ৯ বারের বিধায়ক। সাধনদার কাছ থেকেই শিখেছি রাজনীতি কম সমাজসেবা বেশি। করোনা পরিস্থিতিতে আচমকা কারও শ্বাসকষ্ট হলে যাতে অক্সিজেন দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া যায় সেই জন্যেই অক্সিজেন পার্লার ।


যুব তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় পাল বলেন,কোভিড পরিস্থিতিতে মানুষের যাতে অসুবিধা না হয় সেই কারণেই এই উদ্যোগ । আমরা যদি বুঝতে পারি যে এলাকায় কেউ করোনায় আক্রান্ত বা কারও মধ্যে করোনার হিম্মত দেখলে আমরা তাকে তাদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করব। সেই জন্যই এই পার্লার। আগামী দিনে শয্যা সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করবো।
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই ।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...