Monday, April 6, 2026

ইংল‍্যান্ড সিরিজের সূচি পরিবর্তন নিয়ে কোন আবেদন করেনি বিসিসিআই, জানাল ইসিবি

Date:

Share post:

ইংল‍্যান্ড সিরিজের(england serie)  সূচি পরিবর্তন নিয়ে  বিসিসিআইয়ের তরফ থেকে কোন আবেদন করা হয়নি। শুক্রবার এমনটাই জানিয়ে দেওয়া হল ইংল‍্যান্ড অ‍্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের ( ECB)তরফ থেকে।

এদিন ইংল‍্যান্ড ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেন,” বিসিসিআইয়ের( bcci) তরফ থেকে টেস্ট সিরিজের সূচি পরিবর্তন নিয়ে কোনও সরকারি আবেদন আসেনি। করোনার বিভিন্ন চ‍্যালেঞ্জ ও সমস্যা নিয়ে আমরা বিসিসিআইয়ের সঙ্গে নিয়মিত কথা বলছি। কিন্তু সিরিজের দিনক্ষণ পরিবর্তনের কোনও সরকারি আবেদন আমরা পাইনি এবং আমারা পূর্বনির্ধারিত সূচিতেই এই পাঁচ ম‍্যাচের টেস্ট সিরিজ আয়োজন করব।”

শোনা যাচ্ছিল আইপিএলের বাকি ম‍্যাচ আয়োজিত হতে পারে ইংল‍্যান্ডে। সেই কারণে গুঞ্জন উঠছিল বিসিসিআই ইসিবির কাছে আবেদন করেছিল সিরিজের পঞ্চম টেস্ট তা সরিয়ে জুলাইয়ে নিয়ে আসার কথা। তবে সেপ্টেম্বর মাসটি পুরো ফাঁকা পাওয়া যাবে আইপিএলের জন‍্য। কিন্তু এই গুঞ্জনকে উড়িয়ে দিল ইসিবি।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

Advt

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...