Saturday, April 4, 2026

দোহা পৌঁছে অনুশীলনে নেমে পড়ল সুনীল ছেত্রী, প্রীতম কোটালরা

Date:

Share post:

কোচ ইগর স্টিমাচের( igor stimac) হাত ধরে শনিবার থেকে দোহায় অনুশীলনে নেমে পড়লেন সুনীল ছেত্রী( sunil chhetri), প্রীতম কোটাল(pritamkotal) ,সন্দেশ জিঙ্ঘনরা( sandesh jhingan)। এ দিন টিম হোটেলে গা ঘামানোর পর, মাঠে অনেকটা সময় বল পায়ে কাটিয়েছে ব্লুজ ব্রিগেড। দলের সবার করোনার রিপোর্ট নেগেটিভ হওয়ায় শনিবার থেকে অনুশীলনে নেমে পড়লেন স্টিমাচ।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী দোহা পৌঁছনোর পরে স্বাস্থ্য পরীক্ষা করা হয় সব ফুটবলারদের। এদিন এআইএফএফ সচিব কুশল দাস বলেন,”আমাদের দলের ২৮ জন ফুটবলার ও বাকিদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তাই ওরা কঠিন জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকেই অনুশীলন শুরু করে দিল।”

২০২২ এর বিশ্বকাপে যোগ্যতা অর্জনের সুযোগ নেই। তবে এই ম‍্যাচ গুলো ভাল ফল করলে ২০২৩ সালে চিনে আয়োজিত হতে চলা এএফসি এশিয়ান কাপে ছাড়পত্র পেয়ে যাবে ভারতীয় দল। তাই ৩ জুন থেকে শুরু হতে চলা এই ম‍্যাচ গুলো ভাল খেলতে মরিয়া ব্লুজ ব্রিগেড।

আরও পড়ুন:মহামেডান স্পোর্টিং ক্লাবের সচিব হলেন দানিশ ইকবাল

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...