Monday, June 8, 2026

করোনাকালে দুঃস্থের মুখে অন্ন তুলে দিতে উদ্যোগ বিধায়ক রাজ চক্রবর্তীর

Date:

Share post:

দেশ তথা রাজ্যে ভয়াবহ আকার নিয়েছে করোনা পরিস্থিতি(Corona situation)। চারপাশে শুধু স্বজন হারানোর কান্না। পরিস্থিতি সামাল দিতে রাজ্যে কার্যত লকডাউন(lockdown) জারি করেছে প্রশাসন। এই অবস্থায় দিন আনা দিন খাওয়া মানুষের সমস্যা প্রকট হয়েছেন। কঠিন এই সময়ে এবার মহৎ উদ্যোগ নিলেন বারাকপুর বিধানসভা(Barrackpore assembly) কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী(Raj Chakraborty)। সাধারণ মানুষের মুখে অন্ন তুলে দিতে কোমর বেঁধে মাঠে নামলেন তিনি।

জানা গিয়েছে, করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে কাজ হারানো মানুষগুলির মুখে খাবার তুলে দিতে রাজ চক্রবর্তীর উদ্যোগে শনিবার থেকে শুরু হয়েছে অন্য বিতরণের কাজ। এদিন টিটাগড়ের টাটা গেট এলাকায় ১০০০ দুঃস্থ মানুষদের হাতে খাবার তুলে দেন রাজ। এই মহৎ উদ্যোগ প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ চক্রবর্তী জানান, “করোনা মহামারীতে লকডাউন থাকা অবস্থায় কোনও মানুষকে যাতে অন্নের জন্য কষ্ট পেতে না হয় তার জন্য এই প্রচেষ্টা।” পাশাপাশি আসন্ন ঘূর্ণিঝড় যশ প্রসঙ্গে রাজ চক্রবর্তী জানান, “সাধারণ মানুষ ও স্থানীয় পৌরসভার আধিকারিকদের সঙ্গে নিয়ে এই বিপর্যয় মোকাবিলা করার সমস্ত রকম চেষ্টা করবো আমরা।”

Advt

Related articles

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...