Saturday, June 6, 2026

মামলায় ঠিকানা বেহালার,যেতে চান গোলপার্ক, নতুন বিভ্রাটে শোভন

Date:

Share post:

CBI -এর নথিতে এবং মামলার চার্জশিটে শোভন চট্টোপাধ্যায়ের ঠিকানা ৩৬, মহারানি ইন্দিরাদেবী রোড, কলকাতা- ৭০০০৬০, কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি গৃহবন্দি থাকতে চান গোলপার্কের ফ্ল্যাটে৷ শোভনের ক্ষেত্রে তৈরি হয়েছে নতুন এই ঠিকানা বিভ্রাট৷

প্রসঙ্গত, স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে দাম্পত্য বিবাদ শুরু হওয়ার আগে বেহালার বাড়িতেই থাকতেন শোভন৷ কিন্তু বর্তমানে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোলপার্কের একটি ফ্ল্যাটে থাকেন তিনি৷ CBI সূত্রের খবর, তাঁদের সব নথিতেই শোভন চট্টোপাধ্যায়ের ঠিকানা হিসেবে রয়েছে বেহালার বাড়ি৷ কিন্তু তিনি এখন যেতে চাইছেন গোলপার্কের ফ্ল্যাটে৷ শুক্রবার শোভন সহ চার নেতাকে গৃহবন্দি থাকার নির্দেশ দেয় হাইকোর্ট৷ গৃহবন্দি অবস্থায় চার নেতার নিরাপত্তার দায়িত্বে থাকবে প্রেসিডেন্স জেল কর্তৃপক্ষ৷ ফিরহাদ হাকিম শুক্রবারই চেতলায় নিজের বাড়ি পৌঁছে গিয়েছেন৷ হাসপাতালে থাকা বাকি তিন নেতা কোথায় গৃহবন্দি থাকবেন, সেই তথ্য জেল কর্তৃপক্ষকে জানাতে হচ্ছে প্রত্যেককে৷ তখনই শোভন জানান, তিনি থাকবেন গোলপার্কে৷ CBI সূত্রে খবর, তিন নেতার মধ্যে কেউ যদি নথিভুক্ত ঠিকানার বাইরে অন্য কোথাও গৃহবন্দি থাকতে চান, সেক্ষেত্রে তার পিছনে যথাযথ কারণ ব্যাখ্যা করে জানাতে হবে৷ সেই কারণ গ্রহণযোগ্য মনে না হলে সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে নতুন আইনি পদক্ষেপ করতে পারে তারা৷ শোভন হাসপাতাল থেকে ছুটি পেয়ে কোন ঠিকানায় যান,সেদিকে নজর রাখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ বাকি তিন জনের ক্ষেত্রে এই ধরনের সমস্যা না হলেও শোভনের গৃহবন্দি- ঠিকানা নিয়ে নতুন এই বিভ্রাট সৃষ্টি হয়েছে৷

Advt

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...