Saturday, April 4, 2026

করোনায় হার মানলেন বাবা-মা-ভাই, একা ফিরলেন ঈশানী

Date:

Share post:

মর্মান্তিক! চারজনের পরিবার। করোনা কেড়ে নিল তিনজনেকে। মাত্র ১৬ দিনের ব্যবধানে অতিমারিতে প্রাণ গেল একই পরিবারের তিনজনের।

সিউড়ির বাসিন্দা রামদাস সিনহা। তিনি অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী। স্ত্রী দীপ্তি, ছেলে রাজদীপ ও মেয়ে ইশানীকে  নিয়ে ছোটো পরিবার। গত ৪ মে করোনায় প্রথম আক্রান্ত হন দীপ্তি সিনহা। তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয় সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটালে। পরে শরীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিয়ে যাওয়া হয় রামপুরহাট মেডিক্যাল কলেজে। সেখানে বাড়ির বাকিরা সবাই করোনা আক্রান্ত হন।

কিন্তু হাসপাতালে ভর্তি করা হলেও ১৩ মে করোনায় প্রাণ হারান দীপ্তি সিনহা। ঠিক সাতদিন পর করোনায় প্রয়াত হন রামদাস সিনহাও। এরপর তার পরের দিনই করোনা কেড়ে নেয় রাজদীপ সিনহাকেও। করোনার বিরুদ্ধে লড়াই করে একমাত্র বাড়ি ফিরতে পেরেছেন ঈশানীই। কিন্তু ঘরে ফিরতে হল একাই। মাত্র ন’দিনের মধ্যেই আক্ষরিক অর্থেই ছারখার হয়ে গেল গোটা পরিবার।

আরও পড়ুন- সোনালীর বিলম্বিত বোধোদয়ে ”নেকুপুষুমুনু আমার” বলে কটাক্ষ শ্রীলেখার!

Advt

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...