Tuesday, March 17, 2026

Cyclone Yass : যশ মোকাবিলায় তৈরি সেনাবাহিনী, নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী ও ইঞ্জিনিয়র টাস্ক ফোর্স

Date:

Share post:

২৬ মে ওড়িশা এবং পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে যশ। আমফানের থেকেও বিধ্বংসী হবে যশ। অন্তত এমনটাই বলছেন আবহবিদরা। তার আগেই যশ মোকাবিলায় জোড় কদমে প্রস্তুতি চলছে বাংলায়। আবহবিদদের আশঙ্কা, সুন্দরবন সংলগ্ন পশ্চিমবঙ্গের কোনও এলাকায় আছড়ে পড়বে অতি মারাত্মক ঘূর্ণিঝড় যশ। ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে ওড়িশাতেও। তাই দুই রাজ্যেই সেনাবাহিনীর বিশেষ কলাম প্রস্তুত। সেই সঙ্গে উদ্ধারকাজে কারিগরি সহায়তার জন্য সেনাবাহিনী ইঞ্জিনিয়র টাস্ক ফোর্সও তৈরি করেছে। সেনার তরফে জানানো হয়েছে, “ওড়িশায় সেনার দুটি কলাম এবং দুটি ইঞ্জিনিয়র টাস্ক ফোর্স প্রস্তুত। পশ্চিমবঙ্গে এই ঝড় মোকাবিলায় প্রস্তুত ৮ কলাম সেনা এবং একটি ইঞ্জিনিয়র টাস্ক ফোর্স।”

আরও পড়ুন-ঘণ্টায় ১৬৫ কিমি বেগে আসবে যশ ! জারি কড়া সতর্কতা

এছড়াও যশ মোকাবিলায় চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ নজর রাখছেন প্রশাসনের কর্তারা। ইতিমধ্যেই সেখানে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। সব দফতরের মধ্যে সমন্বয় বজায় রেখেই যশ-এর মোকাবিলা করা হবে। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগণায় পৌঁছেছে ৪ কোম্পানি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। কেন্দ্র জানিয়েছে, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৬৫টি দলকে মোতায়েন করা হয়েছে এই দুই রাজ্যে। এ ছাড়া আরও ২০টি দল তৈরি রয়েছে। প্রয়োজন পড়লে তাদের কাজে নামানো হবে। সেনাবাহিনী, নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীকেও তৈরি রাখা হয়েছে।

কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ইতিমধ্যে নিম্নচাপের গতি প্রকৃতির দিকে নজর রেখেছে নৌবাহিনী। হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ডিজাস্টার রিলিফ (HADR)-এর আওতায় নৌবাহিনীর ৪টি জাহাজকে তৈরি রাখা হয়েছে। পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে যেখানে ক্ষয়ক্ষতি হবে সেখানে ত্রাণ ও অন্য সরঞ্জাম নিয়ে পৌঁছে যাবে এই জাহাজগুলি। এছাড়াও বিশাখাপত্তনামে আইএনএস ডেগা ও চেন্নাইয়ে INS রজলিকে প্রস্তুত রাখা হয়েছে।

Advt

spot_img

Related articles

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...