Saturday, April 4, 2026

কোভিড আক্রান্ত হচ্ছেন কর্মীরা, আর্থিক সাহায্যের আবেদন সিপিএমের কলকাতা জেলা কমিটির

Date:

Share post:

মহামারি পরিস্থিতির শুরু থেকেই আক্রান্তদের পাশে দাঁড়িয়েছে সিপিআইএম-এর কলকাতা জেলা কমিটি। শ্রমজীবী ক্যান্টিন থেকে শুরু করে অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে দলীয় কর্মীরা আক্রান্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

এবার তাদের পাশে দাঁড়াবার অনুরোধ
জানালেন কলকাতা জেলা কমিটির সম্পাদক কল্লোল মজুমদার ।

সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন এই মুহুর্তে দুটি ভয়ঙ্কর আক্রমণের মুখোমুখি আমরা।
১/ নির্বাচন উত্তর তৃণমূলের সন্ত্রাসের ঘটনা ঘটেছে কলকাতা জেলার বিভিন্ন প্রান্তে।
আমাদের কমরেডদের বাড়ি, দোকান বা আয়ের সংস্থানের ক্ষেত্রগুলোতে আঘাত করা হচ্ছে।
২/ কোভিডে আক্রান্ত হচ্ছেন আমাদের এক বড় অংশের কমরেড।

দুটি ক্ষেত্রেই পার্টির কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে যথাসম্ভব দলীয় কর্মীদের পাশে থাকবার চেষ্টা করা হচ্ছে।
এক বিপুল পরিমাণ আর্থিক দায়ভারও বহন করতে হচ্ছে পার্টিকে।
পার্টির সর্বক্ষণের কর্মীদের চিকিৎসা সংক্রান্ত প্রায় সমস্ত খরচই আমাদের জেলা কমিটির পক্ষ থেকেই বহন করা হয়।
অন্যান্য সময় মূলত সরকারি চিকিৎসা ক্ষেত্রের সহায়তা নেওয়া হলেও, কোভিডের সময় বাধ্য হয়েই বেসরকারি হাসপাতালে কমরেডদের ভর্তি করতে হচ্ছে।
আমরা সেকারণেই আপনাদের সাহায্যপ্রার্থী।
তিনি আরও জানিয়েছেন, কলকাতা জেলার ক্ষেত্রে কেন্দ্রীয় ভাবেই আর্থিক ব্যয়ভার বহন করা হয় । তাই দলের জেলা তহবিলে সাধ্যমতো আর্থিক সাহায্য করবার অনুরোধ জানাচ্ছি।

এমনকি ওই আবেদনের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস দেওয়া হয়েছে ।
Whatsapp No ৯৭৪৮২০৬৮৮১- এ নাম, যোগাযোগ নং জানিয়ে দিলে বিল পৌঁছে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন ।

আরও পড়ুন- সোনালীর বিলম্বিত বোধোদয়ে ”নেকুপুষুমুনু আমার” বলে কটাক্ষ শ্রীলেখার!

Advt

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...