Tuesday, June 23, 2026

করোনা থেকে সেরেও শেষরক্ষা হল না, প্রয়াত নলহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক

Date:

Share post:

করোনা আক্রান্ত হলেও সেরে উঠেছিলেন। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। রবিবার ভোরে মৃত্যু হল নলহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক মইনুদ্দিন শামসেরের। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে রাজনৈতিক মহল ।
জানা গেছে, ৩ মে মইনুদ্দিন শামসের করোনার উপসর্গ নিয়ে মোমিনপুরের একটি নার্সিংহোমেই ভর্তি হন। করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই চিকিৎসাধীনে ছিলেন তিনি। গত ১৯ মে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। তারপরও নার্সিংহোমেই ছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক।কিন্তু শুক্রবার হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। সেখান থেকে গতকাল তাঁকে ভর্তি করা হয় কলকাতার উডল্যান্ডস হাসপাতালে।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে আজ ভোরে তাঁর মৃত্যু হয়।
প্রসঙ্গত ২১ এর বিধানসভা ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে নলহাটি কেন্দ্র থেকে ভোটে লড়েন মইনুদ্দিন শামস।

Advt

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...