Monday, April 6, 2026

করোনা সংক্রমণ দেশব্যাপী সমস্যা নাকি রাজ্য কেন্দ্রিক? কেন্দ্রের ভূমিকায় ক্ষুব্ধ হেমন্ত সোরেন

Date:

Share post:

করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের ভূমিকায় সন্তুষ্ট নন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাঁর অভিযোগ, করোনা সংক্রমণ দেশব্যাপী সমস্যা। কিন্তু কেন্দ্র তা মনে করছে না। পাশাপাশি রাজ্যগুলিকেও নিজেদের পদ্ধতিতে অতিমারি পরিস্থিতির মোকাবিলা করতে দিচ্ছে না।

শনিবার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সোরেন বলেন, “করোনা সংক্রমণ দেশব্যাপী সমস্যা নাকি রাজ্য কেন্দ্রিক সমস্যা? কেন্দ্রের তরফে আমাদের নিজেদের এই অতিমারি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দিচ্ছে না। এদিকে কেন্দ্র কিছুই ঠিকভাবে করছে না। আমরা বিদেশ থেকে ওষুধ বা কোভিড সংক্রান্ত যন্ত্রপাতি আমদানি করার অনুমতি পাচ্ছি না। কিন্তু কেন্দ্র নিজের ইচ্ছে মতো যন্ত্রপাতি আমদানি করছে।” মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্র করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিজেদের হাতে রেখেছে। অক্সিজেন বরাদ্দ। টিকা বরাদ্দ এই সমস্ত জিনিস নিজের হাতে রেখেছে কেন্দ্র। অথচ প্রয়োজনে রাজ্যগুলিকে সাহায্য করছে না। তিনি জানান, “রাজ্যে সাড়ে তিন থেকে চার কোটি করোনা টিকার প্রয়োজন, কিন্তু আমাদের মাত্র ৪০ লক্ষ টিকার ডোজ দেওয়া হয়েছে।”

আরও পড়ুন-রাজস্থানের এই জেলায় দিন দশেকের মধ্যে করোনায় আক্রান্ত ৩১৫ শিশু, দেশে কি আছড়ে পড়ল তৃতীয় ঢেউ?

তাঁর বক্তব্য, “রাজ্যগুলিকেই ভ্যাকসিনের ব্যবস্থা করতে বলা হয়েছে। কিন্তু আমরা কীভাবে করব? কেন্দ্র ঝাড়খণ্ডের মতো ছোট রাজ্যের সঙ্গে মহারাষ্ট্র বা তামিলনাড়ুর মতো বড় রাজ্যের তুলনা করছে কীভাবে! আমাদের বাজেট বাকি রাজ্যের তুলনায় অনেক কম। মুম্বইয়ের মতো বড় শহরও নিজেদের বাসিন্দাদের জন্য গ্লোবাল টেন্ডার ডাকতে পারছে না। নিজের টাকা খরচ করে যদি করোনা টিকা কিনতে হয় তাহলে তো দেউলিয়া হয়ে যাব।”

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...