Saturday, April 4, 2026

দলবদলুদের নিয়ে সৌগতর প্রস্তাব, ৬ মাস আগে কাউকে দলে নয়

Date:

Share post:

দলবদলুদের কি তৃণমূল কংগ্রেসে ফিরিয়ে নেওয়া উচিত? তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় একটি প্রস্তাব রেখেছেন দলের কাছে। তাঁর বক্তব্য, ৬ মাসের আগে কাউকে দলে ফেরানো উচিত হবে না। ৬ মাসের একটা মনিটোরিয়াম করা উচিত। কারণ, বিজেপি আমাদের নেতা-কর্মী সমর্থকদের যে যন্ত্রণা দিয়েছে, তার ক্ষত এখনও শুকোয়নি। আর সেই কারণে যারা চলে গিয়েছিল, তাদের এই যন্ত্রণা প্রাপ্য।

আরও পড়ুন-জগদীপ ধনকড়কে ভবিষ্যতে গ্রেফতারের করতে থানায় থানায় ডায়রি করতে বললেন কল্যাণ

দলবদলুরা ফের তৃণমূল কংগ্রেসে ফিরতে চাইছে। সোনালী গুহ, সরলা মুর্মু সহ অনেকেই সেই লাইনে রয়েছেন। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ পরিষ্কার ভাষায় বলছেন, দলবদলুদের ফিরিয়ে নেওয়ার কোনও সিদ্ধান্ত দলে হয়নি। তবে বিজেপির ৭ বিধায়ক ও ৩ সাংসদ তৃণমূলে আসার জন্য কথাবার্তা শুরু করেছেন বলেও কুণাল দাবি করেন। তবে এই ফিরে আসার লাইন প্রসঙ্গে কুণাল বলেন, এটা প্রমাণ করে বিজেপির রাজনীতি কতখানি দেউলিয়া। দলটা শুধু বিবৃতির উপরে টিকে আছে।

Advt

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...