Wednesday, June 24, 2026

করোনার দ্বিতীয় ঢেউয়ে মুখ থুবড়ে পড়েছে অটোমোবাইল শিল্প

Date:

Share post:

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ অটোমোবাইল শিল্পের গতি কমিয়ে দিয়েছে।
বিভিন্ন রাজ্যে লকডাউন এবং করোনার বিধিনিষেধ চলছে। সেই কারণে অনেক গাড়ি উৎপাদক সংস্থা নিজেদের প্রকল্পে উৎপাদন এক থেকে দু সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছে। যে সব সংস্থা ইতিমধ্যেই প্রকল্পের উৎপাদন কাজ বন্ধ করেছিল, তারা ফের মেয়াদ বাড়িয়েছে। এখন চার চাকা এবং দুই চাকার গাড়ি সংস্থাগুলির সামনে আরও একটা সমস্যা, এপ্রিল মাসে তাদের বিক্রি উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছে।

চলতি বছরের মার্চ মাসের তুলনায় এপ্রিলে গাড়ি বিক্রি কমেছে ৩০.১৮ শতাং । অটোমোবাইল সংস্থাগুলির অ্যাসোসিয়েশন সিয়ামের তথ্য অনুযায়ী, সব বিভাগের যানবাহন বিক্রি কমেছে।
যাত্রীবাহী গাড়ির বিক্রি কমেছে ১০.০৭ শতাংশ , ছোটো গাড়ির বিক্রি হ্রাস পেয়েছে ১০.০৬ শতাংশ। ১১.০২ শতাংশ কমেছে ইউটিলিটি যানবাহনের বিক্রি। অন্যদিকে ভ্যানের বিক্রি .৩১ শতাংশ কমে গিয়েছে এপ্রিল মাসে।

দু’চাকার গাড়ি বিক্রিও বেশ কমেছে। এপ্রিলে ৯,৯৫,০৯৭টি দু’চাকার গাড়ি বিক্রি হয়েছে। যা মার্চের তুলনায় ৩৩.৫২ শতাংশ কম। বৈদ্যুতিক দু’চাকার গাড়ি বিক্রি ৮৩.৬০ শতাংশ বেড়েছে। তবে অন্য সব ধরনের দু’চাকার গাড়ির বিক্রি কমেছে। সব মিলিয়ে যা পরিস্থিতি তাতে সরকারি সাহায্য ছাড়া এই শিল্পের ঘুরে দাঁড়ানো সম্ভব নয় ।

Advt

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...