Monday, April 6, 2026

এবার রানাঘাট জিআরপি মোড়ে চালু হল ‘মা’ ক্যান্টিন

Date:

Share post:

কলকাতা থেকে কার্যত বেশ কিছুটা দূরে রানাঘাটে করোনা আবহে অসহায় মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছে রানাঘাট জেলা যুব তৃণমূল কংগ্রেস । রানাঘাট জিআরপি মোড়ে চালু হল ‘মা’ ক্যান্টিন । এর অন্যতম উদ্যোক্তা সুপ্রিয় বিশ্বাস ।
লকডাউন যতদিন চলবে ততদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এই ‘মা’ ক্যান্টিনে মাত্র ৫ টাকায় মিলবে ডাল, ভাত ,সবজি এবং ডিম।
এই কর্মকাণ্ডে সামিল হয়েছেন কয়েক’শ যুব তৃণমূল কর্মী।মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যুব তৃণমূল কর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন এই কমিউনিটি কিচেন চালাবার জন্য।আপাতত প্রতিদিন আগামী এক তারিখ পর্যন্ত বেলা ১২ টা থেকে ৩ টে পর্যন্ত এখানে দুপুরের খাবার পাওয়া যাবে ।
লকডাউনের সময়সীমা বাড়লে ,এই কমিউনিটি কিচেনের দিনও তারা বাড়াতে চান। প্রতিদিন ১০০ জনের মুখে তারা অন্ন তুলে দিতে চান। যে কেউ এখান থেকে খাবার সংগ্রহ করতে পারবেন। তবে একবেলাই মিলবে খাবার।
লকডাউনে যাতে কেউ অভুক্ত না থাকেন,সেই কারণেই এই উদ্যোগ ।আপাতত উদ্যোক্তাদের মূল লক্ষ্য, করোনা আবহে লকডাউনের মাঝে কাউকে যেন একটু খাদ্য সংস্থানের জন্য চিন্তা করতে না হয়।

Advt

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...