Tuesday, June 23, 2026

যশ-এর গতিবিধি কতটা আশঙ্কার, জানালেন আবহাওয়াবিদরা

Date:

Share post:

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে যশ। আবহাওয়াবিদ-এর পূর্বাভাস, এবার উত্তর ও উত্তর-পশ্চিমে এগোতে থাকবে এই ঘূর্ণিঝড়। সোমবার রাতের মধ্যে আরও শক্তি বাড়িয়ে বুধবার আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। সাগর ও পারাদ্বীপের মধ্যে যশ আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।
যশের গতিপথ সম্পর্কে আগেই সুনিশ্চিত করেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। সোমবার থেকেই উপকূলীয় অঞ্চলগুলি, যেমন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলিতে সন্ধ্যার পর থেকে বৃষ্টি শুরু হবে। এদিকে আজ সকাল থেকেই কলকাতাতে মেঘলা আকাশ রয়েছে।


যশ-এর গতিবিধি নিয়ে কী বলছেন আবহাওয়াবিদরা

পূর্ণিমায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় যশ।

ভরা কোটালে দুশ্চিন্তাও রয়েছে উপকূলে।তাই মৎস্যজীবীদের সরানো হয়েছে।

বুধবার বিকাল ৩.১৫ মিনিটে ভাটা রয়েছে।

যশ যদি বিকালে আছড়ে পড়ে, তবে দুশ্চিন্তা কিছুটা হলেও কম।

সকাল ৯.১৫ মিনিট ও রাত ৯.৩০ মিনিটে ভরা কোটাল রয়েছে।সেক্ষেত্রে চিন্তা বাড়াচ্ছে যশ।

যশের মোকাবিলায় কোনও ফাঁক রাখতে চাইছে না রাজ্য সরকার। প্রশাসনের পক্ষ থেকে সবরকম সতর্কতা নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় ইতিমধ্যেই কলকাতা পুরসভা, সিইএসসি ও পূর্ব দফতর বৈঠক করেছে। উপস্থিত ছিল কলকাতা পুলিশও।

Related articles

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...