Tuesday, June 23, 2026

মঙ্গলের মাটিতে অবতরণের পরই ছবি পাঠাল চিনা রোভার

Date:

Share post:

মঙ্গলের মাটিতে সফল অবতরণের পর এবার লালগ্রহের রুক্ষ জমিতে ঘোরাফেরা শুরু করে দিল চিনের মঙ্গলযান রোভার চুরং। চিনের মহাকাশ সংস্থার এই মঙ্গলযানটি গত সপ্তাহের শনিবার মঙ্গলের মাটিতে সফল অবতরণ করেছে ।
প্রথমে এক সপ্তাহ লালগ্রহের মাটিতে ঘোরাফেরা করে এটি। এরপর তিনদিন আগে মঙ্গলগ্রহের বিভিন্ন প্রান্তের ছবি পাঠিয়েছে চিনা মঙ্গলযানটি। সৌরশক্তি চালিত ছ’চাকাওয়ালা ২৪০ কেজি ওজনের গাড়িটি মঙ্গলের লাভা-প্রান্তর ‘ইউটোপিয়া প্ল্যানিটিয়া’-তে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করছে। তিন মাস ধরে এই কাজ করবে চুরং।
প্রসঙ্গত, আমেরিকার পরে চিনই বিশ্বের দ্বিতীয় দেশ, যারা মঙ্গলে সরলভাবে রোভার চালাতে সক্ষম হয়েছে। পাঁচ বছর আগে, রাশিয়া ও ইউরোপের যৌথ অভিযানে তাদের ‘শাপরালি’ ল্যান্ডার সফ্‌ট ল্যান্ডিং করতে ব্যর্থ হয়ে আছড়ে পড়েছিল। রাশিয়া-আমেরিকার অনেক পরে শুরু করেও চিন এখন মহাকাশ চর্চায় প্রথম সারিতে।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...