Tuesday, March 31, 2026

Cyclone Yass : যশের তাণ্ডবের আশঙ্কা, বাতিল পূর্ব ও দক্ষিণ-পূর্বের মোট ১৪৪টি ট্রেন

Date:

Share post:

গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে যশ। আবহবিদরা জানিয়েছেন, উত্তর ও উত্তর-পশ্চিমে এগোতে থাকবে ‘যশ’। সোমবার রাতের মধ্যে আরও শক্তি বাড়বে এই ঘূর্ণিঝড়ের। বুধবার ওড়িশা এবং পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে এই অতি মারাত্মক ঘূর্ণিঝড়। সাগরদ্বীপ ও পারাদ্বীপের মধ্যে যশ আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন আবহবিদরা।

সোমবার সকাল থেকে আকাশের মুখভার। কলকাতার বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। যশ মোকাবিলায় ব্যাপক সতর্কতা অবলম্বন করেছে রাজ্য প্রশাসন। ইতিমধ্যে যশ-এর তাণ্ডবের আশঙ্কায় পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল মিলিয়ে মোট ১৪৪টি স্পেশাল এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।

আরও পড়ুন-ধেয়ে আসছে যশ, কী কী সতর্কতা অবলম্বন করবেন?

আগামী ২৪ থেকে ৩০ মে’র মধ্যে এই ট্রেনগুলি ছাড়ার কথা ছিল। আগামী বুধবার ২৬ মে ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে আছড়ে পড়তে পারে সেই প্রেক্ষিতে পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ ওই সময়কালে পশ্চিমবঙ্গ, ওড়িশা সহ পূর্ব উপকূলের একাধিক রাজ্যে এই স্পেশাল এক্সপ্রেস ট্রেনগুলি না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব রেল সব মিলিয়ে ১১৯টি। পূর্ব রেল ২৫টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও রেল কর্তৃপক্ষ বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাওড়া, শিয়ালদহ, সাঁতরাগাছি, শালিমার সহ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকা ট্রেনগুলিকে শিকল দিয়ে বাঁধা হয়েছে। পাশাপাশি অপেক্ষাকৃত নিচু স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনগুলিকে উঁচু স্টেশনের দিকে সরিয়ে আনার কাজ শুরু হয়ে গিয়েছে।
যশের তাণ্ডবের আশঙ্কায় রেলের গার্ড, মোটরম্যান, সিগন্যালিং কাজের সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

Advt

Related articles

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...